News Flash

  • Home
  • Uncategorized
  • কীর্তনের মাইক বন্ধ করায় উদয়পুরে পথ অবরোধ
Image

কীর্তনের মাইক বন্ধ করায় উদয়পুরে পথ অবরোধ

বিশেষ প্রতিনিধি, উদয়পুর, ১৮ ডিসেম্বর৷৷ শালবাগানের পর মন্দির নগরী উদয়পুরে হরিনাম সংকীর্তনের মাইক বন্ধ করে দেওয়ায় ধর্মপ্রাণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে৷ সরকারি নির্দেশ অনুযায়ী রাত ১০টার পর মাইক বাজানো যায় না৷ শুধু তাই নয়, মাইকের আওয়াজ ৯০ ডেসিবেলের উপর হতে পারবে না৷ মাইক লাগানোর উচ্চতাও নির্ধারণ করে দেওয়া হয়েছে৷ এসব নিয়ম কানুনের বিন্দুমাত্র লঙ্ঘিত হলেই প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করছে৷ উদয়পুরের ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়া হয়েছে৷ উদয়পুরের ফুলকুমারী এলাকার মানুষজন প্রশাসনের এই হস্তক্ষেপকে ধর্মীয় স্বাধীনতার ওপর হস্তক্ষেপ দাবি করেন৷ প্রশাসনের হস্তক্ষেপের প্রতিবাদ জানিয়ে রবিবার ফুলকুমারি এলাকায় পথ অবরোধ করেন৷ অবরোধের ফলে অবরোধস্থলের দু দিকে প্রচুর সংখ্যক যানবাহন আটকে পড়ে৷ তাতে দুর্ভোগ চরম আকার ধারণ করে৷ শেষ পর্যন্ত প্রশাসনের হস্তক্ষেপে পথ অবরোধ প্রত্যাহৃত হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top