জাকার্তা, ১৮ ডিসেম্বর (হি.স.) : ইন্দোনেশিয়ায় এয়ারফোর্সের বিমান ভেঙে হত ১৩ জন।রবিবার মহড়া চলাকালীন ভেঙে পড়ল ইন্দোনেশিয়ান এয়ারফোর্সের হারকিউলিস C130 বিমানটি। দুর্ঘটনায় বিমানের মধ্যে থাকা ১৩ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে এখনও পর্যন্ত জানা গেছে। ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার পাপুয়া এলাকায়।
জানাগেছে, ১৩ জন যাত্রীকে নিয়ে তিমিকা শহর থেকে রওনা দেওয়ার পর আজ সকাল ৬টা ১৫ মিনিট (স্থানীয় সময় রাত ১১টা ১৫মিনিট) নাগাদ ওয়ামেনা এলাকায় ভেঙে পড়ে। উদ্ধারকারী দলের ডিরেক্টর আহমাদ রিসকি টিটুস জানান, “ওয়ামেনের লিসুওয়া পাহাড়ের কাছে ভেঙে পড়েছে বিমানটি। বিমানের ধ্বংসাবশেষ চিহ্নিত করা গেছে। মৃতদেহগুলিকে উদ্ধার করে নিয়ে আসার কাজ চলছে।”
পাপুয়া ইন্দোনেশিয়ার পূর্বপ্রান্তে অবস্থিত প্রত্যন্ত একটি পাহাড়ি এলাকা। আর এখানে পৌঁছনোর জন্য বিমানই একমাত্র উপায়।
ইন্দোনেশিয়ায় এয়ারফোর্সের বিমান ভেঙে হত ১৩
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















