মুম্বই, ১৭ ডিসেম্বর (হি.স.): নোট বাতিল ইসু্যকে হাতিয়ার করে বিরোধীরা যতই হইহট্টগোল করুক না কেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সাহসী সিদ্ধান্তকে সমর্থণ জানিয়েছেন বলিউড অভিনেতা আমির খান| বিমুদ্রাকরণ পদক্ষেপকে নিজে সমর্থণ করার পাশাপাশি, দেশবাসীকেও নোট বাতিলের সিদ্ধান্তে সমর্থণ জানানোর আহ্বাণ জানিয়েছেন মিস্টার পারফেকশনিস্ট| শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের আমির খান জানিয়েছেন, `কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত একদম সঠিক| সাধারণ মানুষের উচিত প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে সমর্থণ করা|’
একই সঙ্গে নোট বাতিলের ফলে গরীব মানুষদের যে কষ্ট হচ্ছে, সেই নিয়ে দুঃখপ্রকাশ করেছেন আমির খান| অভিনেতার কথায়, `আমার এখনও কোনও সমস্যা হয়নি, কারণ আমার কাছে কোনও কালো টাকা নেই| যঁাদের কাছে কালো টাকা আছে, তাদেরই সমস্যা হচ্ছে| আমি কোনও কিছু কেনাকাটার জন্য সবসময় কার্ডে পেমেন্ট করি| আমি জানি গরীব মানুষের কিছুটা কষ্ট হচ্ছে এবং সে জন্য আমার খারাপও লাগছে| কিন্তু প্রধানমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন| তাই আমাদের উচিত তঁাকে সমর্থণ করা|’
প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন, মন্তব্য বিমুদ্রাকরণে খুশি আমির খানের
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















