News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে আইনের শাসন নেই , অভিযোগ ন্যাবলিকের
Image

রাজ্যে আইনের শাসন নেই , অভিযোগ ন্যাবলিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর৷৷ যুব কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা ন্যাবলিক তুর্কে শুক্রবার রাজ্য সফরে এসেছেন৷ রাজ্য সফরকালে আগরতলা কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছেন তিনি৷ তিনি বলেন এই রাজ্যে আইনের শাসন নেই৷ ত্রিপুরায় মহিলারা সুরক্ষিত নয়৷ খুন সন্ত্রাস, ধষণ, নারী নির্যাতন ইত্যাদির ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে৷ এসবের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে সামিল হতে হবে৷ রাজ্যে কংগ্রেস দল ঘুরে দাঁড়াবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷ রাজ্যে সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন তিনি৷ প্রতিটি জেলায় জেলায় শিক্ষা শিবির সংগঠিত করা হবে বলে জানিয়েছেন যুব কংগ্রেসের সর্বভারতীয়  সাধারণ সম্পাদিকা ন্যাবলিক তুর্কে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top