ইস্তানবুল, ১৭ ডিসেম্বর (হি.স.): জঙ্গি নাশকতায় ফের রক্তাক্ত হল তুরস্ক| শনিবার সেন্ট্রাল তুরস্কের কাইসেরি শহরে একটি সেনা বাস লক্ষ্য করে শক্তিশালী বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা| এদিনের হামলায় মৃতু্য হয়েছে ১৩ সেনা আধিকারিকের| জখম হয়েছেন কমপক্ষে ৪৮ জন| তঁাদের নিটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক| তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে| এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন|
স্থানীয় প্রশাসন জানিয়েছে, সপ্তাহান্তে বাসে করে ছুটিতে যাচ্ছিলেন সৈন্যরা| কাইসেরি শহরে একটি বিশ্ববিদ্যালয়ের কাছে আচমকা বাসে জঙ্গিরা বিস্ফোরণ ঘটায়| উল্লেখ্য, বেশ কিছুদিন আগেই ইস্তানবুলে বোমা বিস্ফোরণে ৪৪ জন নাগরিক প্রাণ হারায়| ৩৭ জন পুলিশ অফিসার মারা যান সেই বিস্ফোরণের ঘটনায়|
তুরস্কে শক্তিশালী বিস্ফোরণ, মৃত ১৩ সেনা জওয়ান
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















