নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৬ ডিসেম্বর৷৷ শুক্রবার সকাল সাড়ে এগারটায় চড়িলাম লীলা দেব স্মৃতি কমিউনিটি হলঘরে শান্তি সম্প্রীতি এবং সৌভ্রাতৃত্বের আহ্বান জানিয়ে ব্লক ভিত্তিক যুব উৎসবকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় এক মনমাতানো মনোরম সাংসৃকতিক অনুষ্ঠান৷ উৎসবের মেজাজে মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়৷ চড়িলাম আর ডি ব্লক ও বিশালগড় মহকুমা ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে এই মনোজ্ঞ অনুষ্ঠানের শুভসূচনা করা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে৷ চড়িলাম ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দিলীপ রায় উপস্থিত ছিলেন৷ তাছাড়া বিশালগড় তথ্য সংসৃকতি দপ্তরের আধিকারিক, চড়িলামের বিডিও তথা শান্তনু বিকাশ দাস, বিশালগড় ক্রীড়া আধিকারিক রতিরঞ্জন ভৌমিক এবং চড়িলাম ব্লকের একুশটি গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটির প্রধান ও অন্যান্য সদস্যবৃন্দ৷ অনুষ্ঠানে লোকনৃত্য পরিবেশনায় চারটি টিম নৃত্য পরিবেশন করেছে৷ প্রথম স্থান অর্জন করেছে লালসিংমুড়া, কত্থক নৃত্য, মণিপুরনৃত্য প্রথম হয়েছে যথাক্রমে রুবি রায় চৌধুরী, লালসিংমুড়ার অনামিকা সিনহা, উচ্চাঙ্গ সংগীতে প্রথম দেবমিতা দত্ত ইংরেজি ও হিন্দীতে বত্তৃণতায় প্রথম বিশ্রামগঞ্জের পাপ্পু আচার্য্য৷ এই অনুষ্ঠানে যারা প্রথম হয়েছেন আগামী ২০ ডিসেম্বর জেলাভিত্তিক যুব উৎসব বিশালগড় টাউন হলে অংশগ্রহণ করতে পারবে বলে জানা যায়৷জেলাস্তরে যারা প্রথম স্থানাধিকারী হবে তারা বিলোনিয়ায় রাজ্যস্তরে যুব উৎসবে অংশগ্রহণের সুযোগ পাবে৷ রাজ্যস্তর থেকে হরিয়ানাতে অংশগ্রহণ করতে পারবে৷ সমষ্টি উন্নয়ন আধিকারিক তথা শান্তুনু বিকাশ দাস বলেন সমস্ত নাচ, গান লোকসংসৃকতি বর্তমানে অত্যাধুনিক যুগে হারিয়ে যেতে বসেছে৷ এগুলি পুনরুদ্ধারের প্রয়োজন বলে মনে করেন তিনি৷ নতুন প্রজন্মকে টিকিয়ে রাখার জন্য এ যুব উৎসব অনুষ্ঠানে উদ্বুদ্ধ করতে আহ্বান করেন৷
চড়িলামে ব্লক ভিত্তিক যুব উৎসব অনুষ্ঠিত
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















