News Flash

  • Home
  • Uncategorized
  • কার্ড সোয়াইপ করেই এলপিজি গ্যাসের দাম মেটাতে পারবেন গ্রাহকরা
Image

কার্ড সোয়াইপ করেই এলপিজি গ্যাসের দাম মেটাতে পারবেন গ্রাহকরা

pos-machine-copyনয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.) : পেট্রোল পাম্প, ট্রেনের টিকিটের পর এবার গ্যাসেও চালু হল ক্যাশলেস পেমেন্ট | এটিএম আর ব্যাঙ্কের লাইনের ঝুট ঝামেলা ছেড়ে কার্ড বা অনলাইন পেমেন্টের মাধ্যমে রান্নার গ্যাস কেনার ব্যবস্থা চালু করল ইন্ডেন| কিছুদিনের মধ্যে এইচপি ও ভারত গ্যাসও ডিজিট্যাল পেমেন্টের স্টিটেম চালু হয়ে যাবে|
অনলাইনে গ্যাস ৱুকিং প্রক্রিয়ায় এখন বেশ অভ্যস্ত শহরবাসী | এবার নগদ টাকার সমস্যা এড়াতে এবং সরকার ঘোষিত সুযোগ সুবিধা পেতে ডিজিট্যাল পেমেন্টে জোর দিচ্ছে গ্যাস ডিলাররাও | এবার থেকে কার্ড সোয়াইপ করে এলপিজি গ্যাসের দাম মেটাতে পারবেন গ্রাহকরা | এর জন্য গ্যাস ডেলিভারি বয়দের কাছে থাকতে হবে পিওসি মেশিন | এই পরিষেবার নাম দেওয়া হয়েছে ইডি টাইপ|
অনলাইনে এলপিজি গ্যাস ৱুকিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর গ্রাহকের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে | গ্যাস ডেলিভারির সময় ওই ওয়ান টাইম পাসওয়ার্ডের নাম্বারটির মাধ্যমেই পেমেন্ট সম্পূর্ণ হবে | পিওসি মেশিনে ওই ওয়ান টাইম পাসওয়ার্ডটি দিলেই গ্রাহকের তথ্য ও পেমেন্ট উইন্ডো খুলে যাবে | তখনই গ্রাহকের ডেবিট বা ক্রেডিট কার্ড সোয়াইপ করলেই ক্যাশলেস পেমেন্ট কমপ্লিট | তবে এর জন্য গ্যাসের মোট দামের অতিরিক্তি ৫.২২ টাকা চোকাতে হচ্ছে গ্রাহককে | ইতিমধ্যেই কলকাতার বেশ কিছু অঞ্চলে এবং উত্তর ২৪ পরগণায় শুরু হয়ে গিয়েছে গ্যাস কেনায় ডিজিট্যাল লেনদেন|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top