News Flash

  • Home
  • Uncategorized
  • সিকিম লোকায়ুক্ত পদে থেকে ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হতে পারবেন না অবসরপ্রাপ্ত বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্ত ঃ নির্ভয়
Image

সিকিম লোকায়ুক্ত পদে থেকে ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হতে পারবেন না অবসরপ্রাপ্ত বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্ত ঃ নির্ভয়

nnনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর৷৷ অবসরপ্রাপ্ত বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্তকে ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে বসানো আইনসংগত কিনা সেই প্রশ্ণ তুলেছে সামাজিক সংস্থা নির্ভয়৷ বুধবার সাংবাদিক সম্মেলনে নির্ভয় সামাজিক সংস্থার সদস্য ডাঃ অশোক সিনহা বলেন, অবসরপ্রাপ্ত বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্ত এখনো সিকিমের লোকায়ুক্ত হিসেবে আছেন৷ আরো চারবছর তিনি সেই পদে থাকবেন৷ সিকিম লোকায়ুক্ত আইনের ধারা ৪১ মোতাবেক তিনি অন্য কোন পদে একই সঙ্গে থাকতে পারেন না৷ এনিয়ে সংশয়ে ডাঃ সিনহা বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্তের ব্যক্তিগত সহকারীর সাথেও আলোচনা করেছেন বলে এদিন জানান৷ ডাঃ সিনহা বলেন, অবসরপ্রাপ্ত বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্ত  ব্যক্তিগত সহকারী স্পষ্ট জানিয়েছেন সিকিম লোকায়ুক্ত পদ থেকে এখনো বিচারপতি সেনগুপ্ত পদত্যাগ করেননি৷ এমনকি পদত্যাগ করেছেন বলে কোন খবরও তার কাছে নেই৷ এদিন ডাঃ সিনহা আরো বলেন, এমন কোন খবর পাইনি যে রাজ্যপাল অবসরপ্রাপ্ত বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্তের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগে স্বাক্ষর করেছেন৷ সম্প্রতি আগরতলায় মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্তকে ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে উল্লেখ করা হয়েছে৷ যেহেতু তাঁকে এখনো ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে আইনীভাবে নিযুক্ত করা হয়নি, তাই সেদিন এই অনুষ্ঠানে এবং বিভিন্ন ক্ষেত্রে ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে বিচারপতি সেনগুপ্তের নাম জুড়ে দিয়ে তাঁকে অবমাননা করা হয়েছে বলে ডাঃ সিনহা মন্তব্য করেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top