News Flash

  • Home
  • Uncategorized
  • সংসদ প্রতিদিনই উত্তাল, পদত্যাগের ভাবনা ক্ষুব্ধ আডবাণীর
Image

সংসদ প্রতিদিনই উত্তাল, পদত্যাগের ভাবনা ক্ষুব্ধ আডবাণীর

m_id_392440_lk_advaniনয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.): শীতকালীন অধিবেশন পণ্ড হওয়ায় ক্ষুব্ধ বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী| পৌহপুরুষ এতটাই রুষ্ট হয়েছেন যে, পদত্যাগের ভাবনাও ভেবে ফেলেছেন তিনি| নোট বাতিল ইসু্যতে শীতকালীন অধিবেশনের শুরু থেকেই উত্তাল সংসদ| কোনও কাজ হয়নি বৃহস্পতিবারও| এদিন তৃণমূল সাংসদ ইদ্রিশ আলি স্বাস্থ্যের খোঁজ নিতে গেলে আডবাণী বলেছেন, ‘আমার স্বাস্থ্য ঠিকই আছে, কিন্তু সংসদের স্বাস্থ্য ঠিক নেই|’ এখানেই থামেননি আডবাণী| বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী দলে থাকলেও তিনিও ক্ষুব্ধ হতেন| এরপরই লৌহপুরুষ বলেছেন, সংসদে যেভাবে অচলাবস্থা চলছে তাতে তাঁর পদত্যাগ করা উচিত কি না, তা নিয়েও তিনি ভাবছেন|
নোট বাতিল নিয়ে এদিনও উত্তাল হয় সংসদ| নোট বাতিল ইসু্যতে লোকসভায় আলোচনার দাবি জানান কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী দলের সাংসদরা| হই হট্টগোলের জেরে প্রথমে বেলা ১২টা, পরে দিনের মতো লোকসভা মুলতুবি করে দেন স্পিকার সুমিতা মহাজন| একই অবস্থা ছিল রাজ্যসভাতেও| নোট বাতিলের জেরে কৃষকদের ঋণ মকুবের আবেদন জানান রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ| এরপরই উত্তাল হয়ে ওঠে রাজ্যসভা| তুমুল হই হট্টগোলের কারণে রাজ্যসভার অধিবেশন মুলতুবি হয়ে যায়|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top