নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.): কড়া নির্দেশিকা সুপ্রিম কোর্টের| আগামী বছরের এপ্রিল মাস থেকে রাজ্য ও জাতীয় সড়কের ৫০০ মিটারের মধ্যে থাকতে পারবে না কোনও পানশালা বা মদের দোকান| শীর্ষ আদালতের এই নির্দেশিকা কার্যকর করতে হবে এপ্রিল মাসের ১ তারিখ থেকেই| বৃহস্পতিবার কড়া নির্দেশিকায় সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে, রাজ্য অথবা জাতীয় সড়কে চলমান যাত্রীরা যেন কোনও ভাবেই মদের দোকান দেখতে না পান, সে জন্য রাস্তার ৫০০ মিটারের মধ্যে পানশালা বা মদের দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে| এই নির্দেশ কার্যকর করার দায়িত্ব বর্তেছে রাজ্যগুলির প্রধান সচিবের উপর|
নির্দেশিকায় শীর্ষ আদালত এটাও জানিয়েছে যে, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ফরে সাম্প্রতিককালে জাতীয় সড়কে পথ দুর্ঘটনার সংখ্যা অনেকটাই বেড়েছে| বেশ কযেকদিন ধরেই একাধিক উত্স থেকে মদ বিক্রি নিয়ে মামলা ঝুলছিল দেশের সর্বোচ্চ আদালতে| ‘অ্যারাইভ সেফ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা শীর্ষ আদালতে মামলা করে জানায়, দেশের ১.৪২ লক্ষ মানুষ পথ দুর্ঘটনায় মারা যান| এর মধ্যে অনেকেই মদ খেয়ে গাড়ি চালানোর সময়ে পথ দুর্ঘটনার কবলে পড়েন| সেই মামলার ভিত্তিতেই বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের এই কড়া নির্দেশিকা|
রাজ্য বা জাতীয় সড়কের পাশে মদের দোকান নয়, কড়া নির্দেশিকা সুপ্রিম কোর্টের
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















