নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.): গ্রেটার নয়ডায় অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে উদ্ধার হল বেহিসেবি ৬০ কোটি টাকা| ২০টি ভুয়ো সংস্থার ৪৪টি অ্যাকাউন্ট থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ এই অর্থ| আয়কর দফতর জানিয়েছে, অ্যাক্সিস ব্যাঙ্কের কর্মীরা প্রথমে জানান, ৮ নভেম্বরের পর থেকে ব্যাঙ্কের ওই শাখায় মোট ১০০ কোটি টাকার মতো জমা পড়েছে| নয়ডার এক জহুরি সোনা বিক্রি করে পুরো টাকাটাই জমা করেন অ্যাক্সিস ব্যাঙ্কের ওই শাখায়| জানা গিয়েছে, সাধারণ দিনমজুর এবং শ্রমিকদের নামে খোলা হয়েছিল ৪৪টি অ্যাকাউন্ট|
উল্লেখ্য, কিছুদিন আগেই দিল্লির চাঁদনি কমে এমনই এক উদ্ধারকাজ চালায় আয়কর দফতরের আধিকারিকরা| তার আগেই দিল্লির একটি অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে নতুন নোটে ৩.৫ কোটি টাকা নগদ সমেত দু’জনকে আটক করে আয়কর দফতর|
নোট উদ্ধারের পালা অব্যাহত, নয়ডায় অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে উদ্ধার ৬০ কোটি টাকা
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















