News Flash

  • Home
  • Uncategorized
  • ডিজিটাল প্রেমেন্ট করলেই গ্রাহকরা জিততে পারেন লটারি
Image

ডিজিটাল প্রেমেন্ট করলেই গ্রাহকরা জিততে পারেন লটারি

credit_cards-621x414নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.) : ক্যাশলেস লেনদেনকে বেশিরভাগ মানুষের মধ্যে পৌঁছে দিতে এবার নতুন পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার | ক্যাশলেস লেনদেন করলেই গ্রাহকরা জিততে পারেন লটারি| ক্যাশলেস লেনদেন বাড়াতে বৃহস্পতিবার লাকি গ্রাহক যোজনা-এর কথা ঘোষণা করল নীতি আয়োগ সিইও অমিতাভ কান্ত | যার বাম্পার লটারির পুরস্কারমূল্য ১ কোটি টাকা|
ক্যাশের বদলে ডিজিট্যালি পেমেন্ট করে কেনাকাটা করবেন যে সব গ্রাহকেরা, তাদের মধ্যে থেকে প্রতি দিন লাকি ড্রয়ে একজন গ্রাহককে বেছে নিয়ে পুরস্কৃত করবে কেন্দ্রীয় সরকার | প্রতিদিন ৫০ টাকা থেকে ৩০০০ টাকার মধ্যে কেনাকাটা করলেই মিলবে এই সুযোগ | প্রতিদিন ১০০০ টাকার পুরস্কার ছাড়াও সপ্তাহ শেষে থাকবে এক লাখ টাকা পর‌্যন্ত পুরস্কার জেতার সুযোগ | সবচেয়ে বেশি অনলাইন লেনদেনকারীকে দেওয়া হবে পুরস্কার | এতেই শেষ নয় তিন বা ছয় মাস অন্তর দেওয়া হবে বাম্পার পুরস্কার|
লাকি গ্রাহক যোজনা অনুসারে ১০০ দিনে ১৫ হাজার জনকে পুরস্কৃত করবে সরকার | প্রতিদিন ১৫ হাজার গ্রাহক পাবেন ক্যাশব্যাক ২ হাজার টাকা করে | ক্যাশব্যাক পাবেন ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানদাররা | ব্যক্তিগত ও ছোট দোকানের লেনদেন ক্যাশলেস, কার্ড মারফত হলে প্রত্যেক মাসে সরকার উক্ত ব্যক্তি ও দোকানের মালিকের অ্যাকাউন্টে পুরস্কার হিসেবে কিছু পরিমাণ অর্থ দেওয়া হবে | প্রতি মাসে ব্যবসায়ীদের পুরস্কৃত করা হবে | ভাগ্যবান ব্যবসায়ীকে ১ কোটি টাকা পুরস্কার দেবে সরকার | দ্বিতীয় ও তৃতীয় হলে মিলবে ৫০ ও ২৫ লক্ষ টাকা | ২৫ ডিসেম্বর হবে প্রথম লাকি ড্র | ২৫ ডিসেম্বর থেকে ১৪ এপ্রিল পর‌্যন্ত চলবে এই প্রকল্প | এর জন্য বরাদ্দ ৩৪০ কোটি টাকা | নোট বাতিলের পর এটাই হবে সরকারের ক্রিসমাস গিফট |

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top