News Flash

  • Home
  • Uncategorized
  • এবার বর্ষসেরা টেনিস তারকা হলেন অ্যান্ডি মারে ও অ্যাঞ্জেলিক কের্বে
Image

এবার বর্ষসেরা টেনিস তারকা হলেন অ্যান্ডি মারে ও অ্যাঞ্জেলিক কের্বে

galisteu-tenis-08 লন্ডন, ১৫ ডিসেম্বর (হি.স.) : আন্তর্জাতিক টেনিস সংস্থার বিচারে এবার বর্ষসেরা টেনিস তারকা হলেন অ্যান্ডি মারে ও অ্যাঞ্জেলিক কের্বে| দুজনেই এবার প্রথমবার বিশ্বসেরার স্বীকৃতি পেলেন| ডাবলসে সেরা হয়েছেন মারের ভাই জেমি মারে ও ব্রাজিলিয়ান ব্রুনো সুয়ারেস| আর মেয়েদের ডাবলসে কারোলিন গার্সিয়া ও ক্রিস্তিনা| জকোভিচকে হারিয়ে এটিপি ওয়ার্ল্ড টু্যর ফাইনালস খেতাব জিতেছিলেন অ্যান্ডি মারে| সেই সঙ্গে বিশ্বের এক নম্বর হয়ে বছর শেষ করেছেন এই স্কটিশ টেনিস তারকা| টানা ১২২ সপ্তাহ বিশ্বের এক নম্বর থাকার পর মারের কাছে শীর্ষস্থান হারান জকোভিচ| বিশ্বের ১৭ নম্বর খেলোয়াড় থেকে এক নম্বর হয়ে বছর শেষ করছেন মারে| অন্যদিকে এবছরটা দুর্দান্ত গিয়েছে জার্মানির কের্বারেরও| অস্ট্রেলিয়ান ওপেন ও যুক্তরাষ্ট্র ওপেন ছিনিয়ে নিয়েছেন তিনি| উইম্বলডনে রানার্স হয়েছেন| আর অলিম্পিকেও পেয়েছেন রুপো|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top