News Flash

  • Home
  • Uncategorized
  • ইংল্যান্ড বিশ্বকাপে জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছে প্রকাশ করলেন ক্রিস গেইল
Image

ইংল্যান্ড বিশ্বকাপে জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছে প্রকাশ করলেন ক্রিস গেইল

chris_gayle_1828997i1ক্যারিবীয়ান, ১৪ ডিসেম্বর (হি.স.) : আগামী ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছে প্রকাশ করলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটা ক্রিস গেইল| ক্রিকেটের সব ফর্ম্যাটেই নিজেকে প্রমাণ করেছেন ক্যারিবীয়ান দৈত্য গেইল | এখন পর‌্যন্ত ১৪ বছরের লম্বা টেস্ট ক্যারিয়ারে গেইল একশটির বেশি ম্যাচ খেলেছেন| যেখানে ১৫টি সেঞ্চুরি ও ৪০ এর ওপর গড় নিয়ে করেছেন সাত হাজারের বেশি রান| ওয়ানডেতে আছে ২২টি সেঞ্চুরি সহ প্রায় দশ হাজার রান| আর টি-২০ আসার পর বিশ্বব্যাপী তার জনপ্রিয়তা বাড়ায় তিনি পেয়েছেন কমপ্লিট ক্রিকেটারের তকমা| ক্যারিবীয় তারকার এতো সাফল্যের পরও জাতীয় দলে নেই তিনি| নির্বাচকদের সঙ্গে বনি-বনা না হওয়ায় গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দেশের হয়ে খেলছেন না ৩৭ বছর বয়সী এ তারকা| তবে ইংল্যান্ড বিশ্বকাপে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার ইচ্ছা প্রকাশ করেছেন গেইল|  তিনি বলেন, এবারের বিগ ব্যাশ মরসুমে আমি খেলছি না| পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি চোট সারিয়ে সুস্থ হওয়ার চেষ্টা করছি | আগামী পাকিস্তান সুপার লিগে মাঠে ফিরতে চাই | পরে আইপিএল| আর আমি যদি ফিট ও ইনফর্ম থাকি, তবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে চাই| শুধুমাত্র টি-২০তে নয়, ওয়ানডেতেও| সেই সঙ্গে ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে আমি দলের হয়ে খেলতে চাই| এটাই আমার লক্ষ্য| উল্লেখ্য, গত অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ২০১৫র ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন গেইল| জাতীয় দলের হয়ে সেবারই শেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন তিনি|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top