ক্যারিবীয়ান, ১৪ ডিসেম্বর (হি.স.) : আগামী ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছে প্রকাশ করলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটা ক্রিস গেইল| ক্রিকেটের সব ফর্ম্যাটেই নিজেকে প্রমাণ করেছেন ক্যারিবীয়ান দৈত্য গেইল | এখন পর্যন্ত ১৪ বছরের লম্বা টেস্ট ক্যারিয়ারে গেইল একশটির বেশি ম্যাচ খেলেছেন| যেখানে ১৫টি সেঞ্চুরি ও ৪০ এর ওপর গড় নিয়ে করেছেন সাত হাজারের বেশি রান| ওয়ানডেতে আছে ২২টি সেঞ্চুরি সহ প্রায় দশ হাজার রান| আর টি-২০ আসার পর বিশ্বব্যাপী তার জনপ্রিয়তা বাড়ায় তিনি পেয়েছেন কমপ্লিট ক্রিকেটারের তকমা| ক্যারিবীয় তারকার এতো সাফল্যের পরও জাতীয় দলে নেই তিনি| নির্বাচকদের সঙ্গে বনি-বনা না হওয়ায় গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দেশের হয়ে খেলছেন না ৩৭ বছর বয়সী এ তারকা| তবে ইংল্যান্ড বিশ্বকাপে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার ইচ্ছা প্রকাশ করেছেন গেইল| তিনি বলেন, এবারের বিগ ব্যাশ মরসুমে আমি খেলছি না| পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি চোট সারিয়ে সুস্থ হওয়ার চেষ্টা করছি | আগামী পাকিস্তান সুপার লিগে মাঠে ফিরতে চাই | পরে আইপিএল| আর আমি যদি ফিট ও ইনফর্ম থাকি, তবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে চাই| শুধুমাত্র টি-২০তে নয়, ওয়ানডেতেও| সেই সঙ্গে ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে আমি দলের হয়ে খেলতে চাই| এটাই আমার লক্ষ্য| উল্লেখ্য, গত অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ২০১৫র ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন গেইল| জাতীয় দলের হয়ে সেবারই শেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন তিনি|
ইংল্যান্ড বিশ্বকাপে জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছে প্রকাশ করলেন ক্রিস গেইল
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















