নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.) : আগামী ১৫ ডিসেম্বর অর্থাত্ বৃহস্পতিবার মধ্যরাতের পর থেকে ব্যাঙ্ক ছাড়া আর কোথাও চলবে না পুরনো পাঁচশো ও হাজারের নোট| বাতিল নোট পাঁচশো ও হাজারের নিয়ে ৱুধবার নির্দেশিকা জারি করে এ কথা জানিয়ে দিল কেন্দ্র সরকার | তবে ব্যাঙ্কেও আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত জমা করা যাবে পুরনো ৫০০ ও হাজারের নোট| এরপর আরও কোনও কাজে লাগবে না এই নোট|
প্রসঙ্গত, গত ৮ নভেম্বর নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর আমজনতার কথা ভেবে বিভিন্ন রকম ছাড় দিয়েছিল কেন্দ্র | প্রথমে সমস্ত পেেট্রাল পাম্প, টোল প্লাজা, হাসপাতাল এবং জরুরি পরিষেবা প্রদানকারী বিভিন্ন জায়গায় পুরনো ৫০০ ও হাজারের নোট ব্যবহারের অনুমতি ছিল| দিন কয়েক আগে এক নির্দেশিকা জারি করে সরকারের তরফে জানিয়ে দেওয়া হয় ১০ ডিসেম্বরের পর ট্রেন, বিমান, মেট্রো ও বাসে লেনদেনের জন্যে আর পুরনো পাঁচশো টাকার নোট ব্যবহার করা যাবে না| আজ জানিয়ে দেওয়া হল, আগামী শুক্রবার থেকে ব্যাঙ্ক ছাড়া আর কোথাও লেনদেন-এর জন্যে ব্যবহার করা যাবে না পুরনো ৫০০-হাজারের নোট|
১৫ ডিসেম্বর মধ্যরাতের পর থেকে কেবল ব্যাঙ্কে চলবে বাতিল নোট
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















