News Flash

  • Home
  • Uncategorized
  • পুত্রবধূর নাম পরিবর্তনেও ক্ষুব্ধ যোগরাজ সিং
Image

পুত্রবধূর নাম পরিবর্তনেও ক্ষুব্ধ যোগরাজ সিং

yograj-singhমুম্বই, ১৪ ডিসেম্বর (হি.স.) : যুবরাজ সিংয়ের বিয়ে নিয়ে মোটেও খুশি ননতাঁর বাবা যোগরাজ সিং| বিয়েতে অযাচিত খরচ, ধর্মীয় রীতি মেনে গুরুদ্বারায় বিয়ে, এমনকি ছেলে তাঁকে কোনও উপহার দেন না তা নিয়ে একের পর এক বিষয় নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেই চলেছেনএকদা এই ভারতীয় ক্রিকেটার | এবার সেই তালিকায় যোগ হল পুত্রবধূর নাম পরিবর্তন| যা নিয়ে ধর্মীয় গুরুর বিরুদ্ধে সরব হয়েছেন যুবরাজের বাবা| হ্যাজ়েল কেেচর সঙ্গে যুবরাজ সিংয়ের সদ্য বিয়ে হয়েছে| বিয়ের পরে হ্যাজ়েলের নাম হয় গুরবসন্ত কাউর| আর এই নাম বদলানো দিয়ে প্রতিবাদ জানালেন যুবরাজের বাবা যোগরাজ সিং|
গত ৩০ নভেম্বর চণ্ডীগড়ে যুবরাজ ও হ্যাজ়েলের বিয়ে হয়| পারিবারিক ধর্মীয় পরামর্শদাতা বাবা রামসিংয়ের কাছে সিদ্ধান্ত নিয়ে এই মত নিয়েছে যুবির পরিবার| যুবির বাবা যোগরাজ সিং তীব্র প্রতিবাদ করেছেন| তিনি বলেন, পাগল নাকি ! আমার মতে হ্যাজ়লের নাম পরিবর্তন করা কখনও উচিত নয়| নাম পালটালে ওর পরিচয় বদলাবে না| আমি জানি, এসব| ওই স্বঘোষিত ধর্মগুরুর কাজ| যুবির মা ও অন্যরা বিয়েতে গেছিল| আমি যাইনি| আমি এসব ধর্মীয় বাবাদের কথা শুনে চলি না| এইধরনের লোকেদের কথায় কারও ভাগ্য ফেরে না|
এর আগেও এমন ঘটনা ঘটেছিল| টাইগার পতৌদিকে বিয়ে করার সময়েও নিজের নাম বদলে ফেলেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর| তাঁর পরিবর্তিত নাম ছিল আয়েশা সুলতান| কিন্তু তাঁকে কোনও দিন ওই নাম ব্যবহার করতে হয়নি| নামবদল ছিল শুধুমাত্র বাড়িতে প্রবেশের ছাড়পত্র| এক্ষেত্রেও যুবরাজের মা ও পরিবারকে মানাতে হ্যাজেল নাম পরিবর্তন করছেন|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top