নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর৷৷ বুধবার সকালে সোনামুড়ার ওমরাই এলাকায় একটি চাল বোঝাই গাড়ি আটক করেছেন স্থানীয় লোকজনরা৷ ওমরাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দকৃত মিড ডে মিলের চাল সুকল থেকে ঐ গাড়িতে করে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল৷ তখনই স্থানীয় লোকজনরা গাড়িটি আটক করেন৷ গাড়ির চালক এবং অভিযুক্ত শিক্ষককের বিরুদ্ধে সোনামুড়া থানায় অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে সোনামুড়া সুকলের শিক্ষক দীপেন্দ্র সূত্রধর এবং গাড়ির চালককে আটক করে গাড়িটিও থানায় নিয়ে যাওয়া হয়৷ পরবর্তীকালে তাদেরকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়৷ গাড়িটিও নিয়ে আসে৷ এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনা হয়৷ ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস সোনামুড়া থানায় ডেপুটেশান প্রদান করে৷ এই ঘটনার সুষ্ঠ তদন্ত্রে দাবি জানানো হয়৷ মিড ডে মিলের চাল চুরির ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিও জানানো হয়৷ উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন স্থানে মিড ডে মিলের চাল নানা কায়দায় চুরির ঘটনা অব্যাহত রয়েছে৷
পাচারকালে মিড-ডে-মিলের চাল বোঝাই গাড়ি আটক, ধৃত শিক্ষক
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















