নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর৷৷ উদয়পুরের জামজুরি এলাকায় একটি বাইক ও স্করপিউর মধ্যে মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী সহ দুজন গুরুতরভাবে আহত হয়েছে৷ আহতদের আশঙ্কাজনক অবস্থায় গোমতী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ জানা যায়, বাইক ও স্করপিউ দুটি দ্রুতবেগে চলছিল৷ উদয়পুর কাকড়াবন সড়কে জামজুড়ি বিওসির কাছে যান দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়৷ তাতেই বাইক চালক সহ দুজন আহত হন৷ স্থানীয় লোকজনরা আহতদের উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান৷ চালকদের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন৷ রাধাকিশোরপুর থানার পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ গাড়ি ও বাইক আটক করা হয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
জামজুরিতে যান সন্ত্রাসে গুরুতর আহত দুইজন
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















