News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহরে নাবালিকা ধর্ষিতা, ধৃত নাবালক জুভেইনাল হোমে
Image

কৈলাসহরে নাবালিকা ধর্ষিতা, ধৃত নাবালক জুভেইনাল হোমে

rape cartonনিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৩ ডিসেম্বর৷৷ ফের নাবালিকা ধর্ষিতা৷ ঘটনা কৈলাসহর থানার ঢিলছুড়া দূরত্বে হরিজন কলোনীতে৷ ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায়৷ অভিযুক্ত নাবালককে পুলিশ গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে আগরতলায় জুভেইনাল হোমে রাখার নির্দেশ দিয়েছে৷
সংবাদে প্রকাশ, হরিজন কলোনীর নাবালক ফরিদ আলি (১৬) প্রতিবেশী নয় বছরের এক নাবালিকাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ৷ জানা গিয়েছে, ঐ নাবালিকার মা ও বাবা কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন৷ নির্জনতার সুযোগ নিয়ে ফরিদ আলি ঐ বাড়িতে গিয়ে নাবালিকাকে ধর্ষণ করে৷ মা-বাবা বাড়িতে ফিরলে ঘটনা খুলে বলে৷ পরে ঐ নাবালিকার অভিভাবক বিষয়টি কৈলাসহর থানায় জানায়৷ লিখিত এফআইআর করা হয়৷ পুলিশ অভিযোগ নিয়ে গ্রেপ্তার করেছে অভিযুক্ত ফরিদ আলিকে৷ মঙ্গলবার তাকে আদালতে তোলা হয়৷ মাননীয় বিচারক তাকে আগরতলা জুভেইনাল হোমে রাখার জন্য নির্দেশ দিয়েছেন৷ যেহেতু অভিযুক্ত ফরিদ আলি নাবালক তাই তাকে হোমে রাখা হচ্ছে৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷
এদিকে, একের পর এক ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটনা ঘটে চলেছে রাজ্যে৷ এক্ষেত্রে বিভিন্ন মহল থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হচ্ছে৷ যদিও সোমবারই রাজ্য পুলিশ হেডকোয়র্টার থেকে এক প্রেস রিলিজে জানানো হয়েছে রাজ্যে নারী সংক্রান্ত অপরাধ কমছে৷ এই মর্মে ধর্ষণ সংক্রান্ত মামলারও একটি তথ্য দেওয়া হয়েছিল৷ তাতে দেখা গিয়েছে চলতি বছরের জানুয়ারী থেকে নভেম্বর পর্যন্ত ১৮৯ টি ধর্ষণের ঘটনা এবং ২০২ টি শ্লীলতাহানির ঘটনা থানায় লিপিবদ্ধ করা হয়েছে৷ তবে অন্য একটি সূত্রে জানা গিয়েছে, অনেক ক্ষেত্রেই এই ধরনের ঘটনা থানায় মামলা না করে সালিশী সভায় মিটমাট হচ্ছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top