নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর৷৷ বিএসএনএলে’র অভ্যন্তরে মতভেদ তুঙ্গে উঠেছে৷ বিএসএনএল ম্যানেজমেন্ট ৬৫ হাজার পৃথক টাওয়ার নিয়ে কোম্পানি তৈরি করার চেষ্টা চালাচ্ছে৷ অপরদিকে বিএসএনএলে কর্মরত অফিসার ও সর্বস্তরের কর্মীরা ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন৷ বেসরকারি টেলিকম সংস্থাগুলিকে অধিক সুযোগসুবিধা পাইয়ে দেওয়ার লক্ষ্যেই এই ধরনের চেষ্টা বলে অফিসার ও কর্মচারীরা অভিমত ব্যক্ত করেছে৷ এই ইস্যুতে তারা তীব্র আন্দোলনে সামিল হওয়ার হুঁশিয়ারিও দিয়েছে৷ অথচ লক্ষণীয় বিষয় হল বিএসএনএল’র যেসব কর্মচারী ও অফিসার ম্যানেজমেন্টের সিদ্ধান্তের বিরোধিতা করে আন্দোলনে সামিল হওয়ার হুঁশিয়ারি দিচ্ছে তারা বিএসএনএল’র পরিষেবাকে তলানিতে এনে ঠেঁকিয়েছে৷ তাদের বদান্যতাতেই বিএসএনএল’র ভোক্তারা অতিষ্ঠ হয়ে উঠেছে৷ বিএসএনএল’র পরিষেবার অপর নাম ভোগান্তি হয়ে দাঁড়িয়েছে৷ তারা নিজেদের দায়দায়িত্ব পালন করার বদলে ম্যানেজমেন্টের বিরুদ্ধে আন্দোলনমুখী হয়ে উঠেছে৷ প্রকৃতপক্ষে বিএসএনএল’র এসব কর্মচারীদের কল্যাণেই বিএসএনএল’র পরিষেবা নিম্নমুখী হয়ে উঠেছে৷ তারাই বেসরকারি টেলিকম সংস্থাগুলিকে মদত দিয়ে আসছে৷ তাদের মদতেই বেসরকারি টেলিকম সংস্থাগুলির ভোক্তা সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে৷ বিএসএনএল’র কর্মচারীরা যদি সঠিক পরিষেবা প্রদানে এগিয়ে আসত তাহলে বিএসএনএল’র ভোক্তাদের এতটা দুর্ভোগ পোহাতে হত না৷ ভোক্তাদের বাস্তব অভিজ্ঞতা খুবই তিক্ত৷ এরই মধ্যে বিএসএনএল’র অফিসার ও কর্মচারীরা আগামী ১৫ ডিসেম্বর দেশব্যাপী একদিনের প্রতীকি ধর্মঘটের যে ডাক দিয়েছে তা নিয়ে বিএসএনএল’র ভোক্তাদের মধ্যেও বিপরীত প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ নিজেদের কর্মসংসৃকতিকে ফিরিয়ে আনার বদলে অন্তর্জলী যাত্রার দিকে ঠেলে দেওয়ার নায়করা যে কৌশল নিয়েছে তা যে নিজেদের জন্যই চরম বিপর্যয় ডেকে আনবে তা বলার অপেক্ষা রাখে না৷ এদিকে বিএসএনএল’র অফিসার ও কর্মীরা মঙ্গলবার কামানচৌমুহনী এবং উত্তরগেইটে বিক্ষোভ প্রদর্শন করে৷ এমনকি বিকেলে সাংবাদিক সম্মেলন করে কর্মচারী ঐক্যমঞ্চ নাম দিয়ে ১৫ ডিসেম্বর দেশব্যাপী একদিনের ধর্মঘটের সিদ্ধান্তের কথা জানায় তারা৷
কর্মসংসৃকতি লাটে তুলে আন্দোলনে বিএসএনএলের কর্মী ও অফিসাররা
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















