News Flash

  • Home
  • Uncategorized
  • আবারো অস্কারের জন্য মনোনীত এ আর রহমান
Image

আবারো অস্কারের জন্য মনোনীত এ আর রহমান

mv5bmtk3otkxodc2mf5bml5banbnxkftztcwnju0odkymg-_v1_uy317_cr10214317_al_মুম্বই, ১৪ ডিসেম্বর (হি.স.) : আবারো অস্কারের জন্য মনোনীত হলেন বিখ্যাত গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী এ আর রহমান| পেলে : বার্থ অফ আ লেজেন্ড তথ্যচিত্রে অরিজিনাল স্কোরের জন্য তিনি ৮৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেয়েছেন|
২০০৯ সালে দুটি অস্কার পেয়েছিলেন এ আর রহমান| স্লামডগ মিলিওনেয়ার ছবিতে ব্যাকগ্রাউন্ড স্কোর ও জয় হো গানের জন্য অস্কার পেয়েছিলেন তিনি| এখন তাঁর ঝুলিতে ১৪৫টি স্কোর আছে| তার মধ্যে পেলে তথ্যচিত্রের ব্যাকগ্রাউন্ড স্কোরও আছে| এই বায়োগ্রাফিকাল ফিল্ম (পেলে: বার্থ অফ আ লেজেন্ড)-এর গিঙ্গা গানের জন্য তিনি প্রশংসিত হয়েছেন| সেটি এবার অস্কারে যাচ্ছে| অরিজিনাল সং ক্যাটেগরিতে ৯১টি গানের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে রহমানের এই গানটিও| ২৪ জানুয়ারি ৮৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সম্পূর্ণ তালিকা প্রকাশিত হবে| ২৬ ফেব্রুয়ারি হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে ২০১৭-র অস্কার সেরেমনি| জেফ জিম্বালিস্ট এবং মাইকেল জিম্বালিস্টের পরিচালনায় পেলে: বার্থ অব আ লিজেন্ড কিংবদন্তী ব্রাজিলীয় ফুটবলার পেলের জীবনীকে ভিত্তি করেই তৈরি |

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top