নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর৷৷ ত্রিপুরা পুলিশী দায়বদ্ধতা কমিশনের উদ্যোগে আজ সকালে ভগৎ সিং যুব আবাসে এক প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হয়৷ এই প্রশিক্ষণ ও কর্মশালায় রাজ্যের পুলিশ আধিকারিকগণ ছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন৷ প্রধান অতিথি হিসেবে এই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যপাল তথাগত রায়৷ কর্মশালার উদ্বোধন করে রাজ্যপাল সেবা করে যাচ্ছে৷ তিনি বলেন, আইন প্রয়োগের ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে বলে পুলিশেব বিরুদ্ধে একটা অভিযোগ সবসময়ই থাকে৷ পুলিশী দায়বদ্ধতা আইন তৈরী হওয়ার আগেও পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানানোর সুযোগ ছিল৷ কিন্তু সাধারণ মানুষের কাছে তা সহজ ছিল না৷ এই অসুবিধা দূর করার জন্যই পুলিশী দায়বদ্ধতা কমিশন গঠিত হয়েছে৷ রাজ্যপাল বলেন, এই কমিশন রাজ্যে ভালো কাজ করছে৷ মানবাধিকার যাতে লঙ্ঘিত না হয় সে দিকে লক্ষ্য রেখে মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে কাজ করার জন্য রাজ্যপাল পুলিশ আধিকারিকদের প্রতি আহ্বান জানান৷ কর্মশালা ও প্রশিক্ষণ শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনের চেয়ারপার্সন বিচারপতি সুবল বৈদ্য, সদস্য প্রণয় সহায়, পুর্ণিমা রায় ও রাজ্যপুলিশের মহানির্দেশক কে নাগরাজ৷
আইন প্রয়োগে পুলিশেব বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সবসময়ই থাকে ঃ রাজ্যপাল
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















