News Flash

  • Home
  • Uncategorized
  • আইন প্রয়োগে পুলিশেব বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সবসময়ই থাকে ঃ রাজ্যপাল
Image

আইন প্রয়োগে পুলিশেব বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সবসময়ই থাকে ঃ রাজ্যপাল

governorনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর৷৷ ত্রিপুরা পুলিশী দায়বদ্ধতা কমিশনের উদ্যোগে আজ সকালে ভগৎ সিং যুব আবাসে এক প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হয়৷ এই প্রশিক্ষণ ও কর্মশালায় রাজ্যের পুলিশ আধিকারিকগণ ছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন৷ প্রধান অতিথি হিসেবে এই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যপাল তথাগত রায়৷ কর্মশালার উদ্বোধন করে রাজ্যপাল সেবা করে যাচ্ছে৷ তিনি বলেন, আইন প্রয়োগের ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে বলে পুলিশেব বিরুদ্ধে একটা অভিযোগ সবসময়ই থাকে৷ পুলিশী দায়বদ্ধতা আইন তৈরী হওয়ার আগেও পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানানোর সুযোগ ছিল৷ কিন্তু সাধারণ মানুষের কাছে তা সহজ ছিল না৷ এই অসুবিধা দূর করার জন্যই পুলিশী দায়বদ্ধতা কমিশন গঠিত হয়েছে৷ রাজ্যপাল বলেন, এই কমিশন রাজ্যে ভালো কাজ করছে৷ মানবাধিকার যাতে লঙ্ঘিত না হয় সে দিকে লক্ষ্য রেখে মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে কাজ করার জন্য রাজ্যপাল পুলিশ আধিকারিকদের প্রতি আহ্বান জানান৷ কর্মশালা ও প্রশিক্ষণ শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনের চেয়ারপার্সন বিচারপতি সুবল বৈদ্য, সদস্য প্রণয় সহায়, পুর্ণিমা রায় ও রাজ্যপুলিশের মহানির্দেশক কে নাগরাজ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top