News Flash

  • Home
  • Uncategorized
  • নোট বাতিলের সিদ্ধান্ত অর্থনৈতিক পোখরাণ পরমাণু বোমার মতো : এস গুরুমূর্তি
Image

নোট বাতিলের সিদ্ধান্ত অর্থনৈতিক পোখরাণ পরমাণু বোমার মতো : এস গুরুমূর্তি

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর (হি.স.) : নোট বাতিলকে পোখরাণ বোমা বিস্ফোরণের সঙ্গে তুলনা করলেন বিশ্ব বিখ্যাত অর্থনীতিবিদ

এস গুরুমূর্তি
এস গুরুমূর্তি

তথা রাজনৈতিক বিশ্লেষক এস গুরুমূর্তি| দিল্লির বিবেকানন্দ ফাউন্ডেশনের এক অর্থনৈতিক আলোচনা তিনি বলেন, নোট বাতিলের ঘটনাক্রমকে ভালোভাবে পর‌্যবেক্ষণ করলে একটা বিষয় দেখা যায় তা হল প্রথম এনডিএ সরকারের পোখরাণ বোমা বিস্ফোরণের মতো| পোখরাণে পরমাণু পরীক্ষা পর‌্যন্ত পুরো বিষয়টিকে গোপন রাখা হয়েছিল| পোখরাণ বোমা বিস্ফোরণের পর সমগ্র বিশ্ব, বিশেষ করে পশ্চিমী দুনীয়া এর বিরোধিতা করেছিল| সেসময় দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি একে ধ্বংসাত্বক বলে সরব হয়েছিল| তবে পরে বিশ্ব ভারতে শক্তিশালী মানতে বাধ্য হয়| কারণ তখন ভারত পারমানবিক শক্তিতে শক্তিশালী| ঠিক এমনটাই হয়েছে নোট বাতিলের ক্ষেত্রেও| কারণ মন্ত্রীরাও বিষয়টি জানাতেন না| সারা বিশ্ব ভারত সরকারের এই সিদ্ধান্তে চমকে গেছে| আর পোখরাণের মতোই আগামী দশবছরে বিশ্ব আর্থিক দিক থেকে ভারতে শক্তিশালী মানতে বাধ্য হবে | এমনটাই দাবি করেন এ গুরুমূর্তি|
তাঁর মতে এই সিদ্ধান্ত ভারত সরকারের আর পাঁচ থেকে সাত আগে নেওয়া উচিত ছিল | তাহলে মানুষের এত সমস্যা হত না| কারণ এখন নোট বাতিলের সিদ্ধান্ত নিতেই হতো | এই সিদ্ধান্ত না নিয়ে উপায় ছিলনা| পরিসংখ্যান দিয়ে তিনি বলেন, ২০০৪ সালে প্রথম এনডিএ সরকারের সময় কালো টাকা হিসেবে ৫০০ ও হাজারের নোট ছিল ১.৪ লক্ষ কোটি| যেটা ২০১৬ সালে হয়েছে ১৪.৬ লক্ষ কোটি| যদি নোট বাতিল না করা হত তবে ২০২০ সালে এই সংখ্যা পৌঁছাত ৩০ লক্ষ কোটিতে| কালো টাকা আমাদের অর্থব্যবস্থার পঞ্চম অংশ হয়ে গেছিল| আমাদের অর্থ ব্যবস্থার ২০ শতাংশ কালো টাকার দ্বারা পরিচালিত হচ্ছিল| এই পরিস্থিতিতে কোনও সরকারের কাছেই নোট বাতিল ছাড়া অন্য কোনও উপায় ছিল না| যদি আপনি আপনার দেশের আর্থিক ব্যবস্থার সংরক্ষণ করতে চান তো এই সিদ্ধান্ত ছাড়া উপাছ ছিল না|
পূর্ববর্তী কংগ্রস সরকারকে আক্রমণ করে তিনি বলেন, ২০০৪ সাল থেকে ২০১০ সাল পর‌্যন্ত ছয় বছরের সময়কে কংগ্রেস ভারতীয় অর্থনৈতিক অবস্থার সূবর্ণ সময় বলে উল্লেখ্য করে| তবে প্রকৃত বিষয় হয় ওই ছয় বছরেই সব কিছু বিগড়ে গেছে| তিনি বলেন, ১৯৯৯ -০০৪ সালে মধ্যবর্তী সময়ে ৬ কোটি রোজগার তৈরি হয়েছিল কিন্তু পরবর্তী ছয় বছরে অর্থাত্ ২০০৬-২০১০সালের মধ্যে শ্রেফ যেটা ২৭ লাখে সীমাবদ্ধ ছিল| সরাসরি বললে ২০০৬-১০ সময় ছিল রোজগারহীন উন্নতি| অর্থাত্ উন্নতি হয়েছিল, কিন্তু সাধারণ মানুষের কাজ ছিল না| তাঁর প্রশ্ন তবে এটা কেমন উন্নতি? কারণ এই সময় শেয়ার বাজারে ৩০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে| সোনার দাম বৃদ্ধি পেয়েছে ৩২০ শতাংশ| রিয়েল এস্টেটের বৃদ্ধিও ছিল ৩০০ শতাংশের বেশি| আর এসবই হওয়া সম্ভব হয়েছিল কারণ সে সময় দেশের বড় অর্থাত্ ৫০০ এবং হাজার টাকার নোটের ৬৩ শতাংশ বৃদ্ধি হয়েছিল তাই| সরাসারি বললে এই সময় যে উন্নতি দেখা গেছে তা ছিল এই নগদের বৃদ্ধি |
নোট বাতিল প্রসঙ্গে আলোচনা সভায় একাধিকবার বিরোধীদের খোঁচা দিয়ে গুরুমূর্তি বলেন, রঘুরাম রাজনের রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর থাকাকালীন অবস্থায় নোট বাতিলের মতো কঠিন ও দেশের কল্যাণকারী আর্থিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব ছিল না| কারণ রাজন আমেরিকার রিজার্ভ ব্যাঙ্ক, ফেডরেল ব্যাঙ্কের প্রমূখ হওয়ার জন্য নির্বাচিত হওয়ার উপযুক্ত হতে পারেন| তবে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের জন্য নয়| কারণ হিসেবে তিনি বলেন রাজনের ভারতের সাধারণ মানুষ সম্পর্কে জ্ঞান নেই| আর ভারতকে ভালোভাবে ৱুঝতে না পারলে ভারতীয় অর্থব্যবস্থাকে পথ দেখাবেন কিভাবে ? প্রশ্ন তোলেন গুরুমূর্তি|
এবিষয়ে দেশি বিদেশি বিশেষ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন যারা ভারতকে বোঝে না এমন লোকেদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোট বাতিল প্রসঙ্গ নিয়ে আলোচনা করা সাজে না| গুরুমূর্তি পরামর্শ এরা আগে ভারতকে জানুন | পরে ভারতের বর্তমান আর্থিক পরিস্থিনি নিয়ে আলোচনা করবেন|
নোট বাতিলের জেরে ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে মারা যাওয়া লোকেদের প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বিরোধীদের উদ্দেশ্যে বলেন, এই পরিসংখ্যান প্রতিদিন দুর্ঘটনায় মারা যাওয়া লোকেদের সঙ্গে তুলনা করুণ|
নোট বাতিলের সপক্ষে তিনি দেশের একের পর এক জঙ্গি নাশকতার কথা তুলে ধরে বলেন, এক জঙ্গিদের নাশকতা চালাতে বিপুল পরিমান অর্থ খরচ হয় জঙ্গিদের | আর সেই নাশকতার পর দেশকেও বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মূখীন হতে হয়| এপ্রসঙ্গে মুম্বাই বোমা বিস্ফোরণের প্রসঙ্গ তুলে তিনি বলেন , ওই হামলায় জঙ্গিদের সম্ভবত ২৫ লক্ষ ডলার খরচ করতে হয়েছিল| তবে ওই হামলার পর ভারতীয় অর্থনীতিতে ১০০ বিলিয়ন আমেরিকান ডলার ক্ষতি হয়েছিল | প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তে জঙ্গি কার‌্যকলাপ ক্ষতিগ্রস্থ হয়েছে|
বিশ্বের আর্থনীতিবিদদে সমালোচনার জবাব দিয়ে গুরুমূর্তি আরও বলেন, অর্থনীতিবিদরা প্রথমে উন্নতির কথা বলেন| পরে আর্থিক সংকট এলে বলেন, যে এটা উন্নতির অংশ| এর জন্য উপায় খুঁজতে হবে| কিন্তু ভারতের কালো কাটার কারণে যে আর্থিক সংকট আসত তা নোট বাতিল করে আগেই করা সম্ভব হয়েছে| এখন কম করে আগামী দশ বছর ভারতীয় অর্থব্যবস্থা ঠিক রাস্তায় থাকবে| সর্বশেষে গুরুমূর্তি ফের নোট বাতিলকে পোখরাণ বোমা বিস্ফোরণের সঙ্গে তুলনা করে বলেন, নোট বাতিলের ফলে আগামী দশ বছর ভারতের আর্থিক শ্রীবৃদ্ধির সম্মান করবে বিশ্ব|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top