News Flash

  • Home
  • Uncategorized
  • ১২০ কিলোমিটার বেগে চেন্নাই উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ভরদা, মৃত দুই
Image

১২০ কিলোমিটার বেগে চেন্নাই উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ভরদা, মৃত দুই

tornadoচেন্নাই, ১২ ডিসেম্বর (হি.স.) : চেন্নাই উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ভরদা| শক্তি বাড়িয়ে ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে তিরুভেল্লুরে আছড়ে পড়ল ঘূর্ণিঝ়ড | ভরদা ঝড়ে চেন্নাইয়ে মৃতের সংখ্যা ২ জন | ২৬০ টি গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে | ঝড়ে ৩৭টি ইলেকট্রিক পোস্ট রাস্তায় ভেঙে পড়েছে | চেন্নাই শহরের চারিদিকে তাণ্ডবের চিহ্ন | বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে বহু গাছ| ঝড়ের দাপটে ভেঙেছে বাড়ি| বিপর‌্যস্ত বিদু্যত্ পরিষেবা| বৃষ্টি চলছে অন্ধ্র উপকূলেও| বিস্তীর্ণ এলাকায় জল জমে গিয়েছে| তামিলনাড়ুর ৫ জেলায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে|
দুই রাজ্যের উপকূলে সতর্কতা জারি করেছে প্রশাসন| ইতিমধ্যেই উপকূল এলাকা থেকে কয়েক হাজার মানুষকে বিভিন্ন ত্রাণ শিবিরে রাখা হয়েছে| দুপুর একটা থেকে চারটে পর‌্যন্ত সকলকে ঘর থেকে বেরোতে বারণ করা হয়েছে| যাঁরা বাইরে বেরিয়ে ছিলেন, তাঁদের নাজেহাল অবস্থা| জাতীয় বিপর‌্যয় মোকাবিলার পনেরোটি দলকে উপকূল এলাকায় মোতায়েন করা হয়েছে| সেই সঙ্গে প্রস্তুত রাখা হয়েছে সেনাকেও| নৌবাহিনীর জাহাজও তৈরি রাখা হয়েছে|
খারাপ আবহাওয়ার জেরে বন্ধ রয়েছে বিমানবন্দর| এদিন সকালে পঞ্চাশটি বিমান ঘুরিয়ে দেওয়া হয়| চেন্নাইয়ে সব লোকাল ট্রেন বাতিল করা হয়েছে| বন্ধ রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান| তামিলনাড়ু সরকার বেসরকারি অফিসগুলিকে তাদের কর্মীদের ছুটি বা ওয়ার্ক ফ্রেম হোম করার পরামর্শ দিয়েছেন| আগামী ৪৮-ঘণ্টা মত্স্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে | ঘূর্ণিঝড়ে যাতে কলপক্কমের পারমানবিক কেন্দ্রের কোনও ক্ষতি না হয়, তারজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে| সতর্কতার কারণে বিদু্যত্হীন চেন্নাই| সোমবার উপকূলবর্তী এলাকা থেকে প্রায় ৯,৪০০ জনকে উদ্ধার করা হয়েছে | নীচু এলকার বসবাসকারীদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে | ভরদার প্রাথমিক ধাক্কায় বেসামাল চেন্নাই প্রবল ঝড়-বৃষ্টির দাপটে ধোঁয়াশা চেন্নাই শহরে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top