News Flash

  • Home
  • Uncategorized
  • সিপাহীজলায় দূর্ঘটনায় গুরুতর জখম যুবক
Image

সিপাহীজলায় দূর্ঘটনায় গুরুতর জখম যুবক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১১ ডিসেম্বর৷৷ আগরতলা থেকে আগত এক বাইক আরোহী চিড়িয়াখানা পরিদর্শন করে ফেরার পথে টিআর০১-ডব্লিউ-৮৬৪২ নম্বরের হোন্ডা থেকে ছিটকে পড়ে রাস্তার এক পাশে বাইক আরোহী প্রদীপ সাহা(৩৮) অন্যপাশে হোন্ডা বাইকটি পরে থাকতে দেখে অভয়ারণ্যের ভিতরে পথচারী লক্ষ্য করে বনদপ্তরের কর্মীদের জানায়৷ সঙ্গে সঙ্গে সে খবর পৌঁছায় বিশালগড় ফায়ার সার্ভিস অফিসে৷ ফায়ার সার্ভিস কর্মী এসে বাইক আরোহীকে প্রথমে বিশালগড় মহকুমা  হাসপাতালে নিয়ে আসে৷ আহত ব্যক্তির অবস্থা সংকটজনক বলে  হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জিবি হাসপাতালে রেফার করে দেয়৷ আহত ব্যক্তির  বাড়ি আগরতলা আড়ালিয়ায়৷ ঘটনাটি ঘটে রবিবার দুপুর একটার সময়৷ বিশালগড়  থানায় পুলিশের ধারণা কোন না কোন যানবাহনের মুখোমুখি সংঘর্ষে ঘটে এই দুর্ঘটনা৷ বিশালগড় থানার পুলিশ বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে৷ দুর্ঘটনায় একটি মামলা নেওয়া হয়েছে বলে জানা  গেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top