News Flash

  • Home
  • Uncategorized
  • ফিজিওথেরাপিস্ট নিয়োগে রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা আইএপির
Image

ফিজিওথেরাপিস্ট নিয়োগে রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা আইএপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর৷৷ ত্রিপুরায় ফিজিওথেরাপিস্ট নিয়োগের ক্ষেত্রে সরকার পৃথক পথে হাঁটছে৷ শুধু তাই নয়, প্রতিবেশী অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, সিকিম ইত্যাদি রাজ্যে ফিজিওথেরাপিস্ট নিয়োগের ক্ষেত্রে যে রিক্রুটমেন্ট রুল রয়েছে তা এই রাজ্যের মত নয়৷ অবিলম্বে এইব্যাপারে রাজ্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ইন্ডিয়া এসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট এর ত্রিপুরা শাখার পক্ষ থেকে দাবি জানানো হয়েছে৷
পূর্ব ঘোষিত সূচী অনুযায়ী রবিবার এই সংগঠনের জেনারেল বডি মিটিং অনুষ্ঠিত হয়েছে৷ মিটিং শেষে সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, রাজ্য সরকারের কাছে বহুবার দাবি জানানোর পর সম্প্রতি ২৫টি ফিজিওথেরাপিস্টের শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ এই বিজ্ঞপ্তিমূলে দেখা গিয়েছে ফিজিওথেরাপিস্টদের আবেদনের ক্ষেত্রে বয়সের সীমা ধরা হয়েছে ২০ বছর৷ এই বয়স নিয়েই আপত্তি তুলেছে সংগঠন৷ তাঁদের দাবি, রাজ্য সরকার অবিলম্বে রিক্রুটমেন্ট রুল সংশোধন করে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক৷ সংগঠনের নেতৃত্বরা অভিযোগ করেছেন, তাদের পেশাগত বিভিন্ন অধিকার এই রাজ্যে লঙ্ঘিত হচ্ছে৷ এই ব্যাপারেও রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর উদাসীনতার ভূমিকায় রয়েছে৷ তাঁরা জানিয়েছেন, আগামীদিনে দাবি পূরণ না হলে আন্দোলন আরো তীব্রতর করা হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top