News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্চায়েতের উপনির্বাচনের প্রচারে কমলাসাগরে ব্যাকফুটে তৃণমূল
Image

পঞ্চায়েতের উপনির্বাচনের প্রচারে কমলাসাগরে ব্যাকফুটে তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ১১ ডিসেম্বর৷৷ অবশেষে কমলাসাগর বিধানসভাস্থিত পঞ্চায়েতের উপনির্বাচনে ঘুম ভাঙল তৃণমূল কংগ্রেসের৷ এদিকে, কমলাসাগর বিধানসভার পঞ্চায়েতের দুটি উপনির্বাচনে শাসক দল ও বিজেপির মধ্যে চলছে জোরদার নির্বাচনী প্রচার৷ তার মধ্যে ঘুম ভাঙল তৃণমূল কংগ্রেসের৷  অভশেষে কমলাসাগর পঞ্চায়েতে ১নং ওয়ার্ডে ২নং আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ দাসকে নিয়ে রবিবার সকাল ভোট প্রার্থনায় নামলেন৷ ১নং ওয়ার্ডের সমস্ত বাড়ি বাড়ি ভোট প্রার্থনায় বিশালগড় তৃণমূল কংগ্রেস সুবীর চৌধুরী ও তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতা তথা গৌতম সরকার সহ স্থানীয় নেতৃত্বরা তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ দাসকে নিয়ে কমলাসাগর পঞ্চায়েতের ১নং ওয়ার্ডে জনগণের কাছে ভোট প্রার্থনার অনুরোধ করেন৷ বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার জন্য জনগণের নিকট অনুরোধ করেন৷ তৃণমূল কংগ্রেস নেতা জানান এবার রাজ্যের  পঞ্চায়েতের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছে৷ অপরদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী কমলাসাগর পঞ্চায়েতের ১নং ওয়ার্ডে ২নং আসনে জয়ী হবে বলে আশাবাদী৷ এলাকার লোকজন থেকে ব্যাপক সাড়া পাচ্ছে বলে তিনি অভিমত প্রকাশ করেন৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top