News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ে পেট্রোল পাম্পের বেহাল অবস্থা, ব্যাহত পরিবহন ব্যবস্থা
Image

খোয়াইয়ে পেট্রোল পাম্পের বেহাল অবস্থা, ব্যাহত পরিবহন ব্যবস্থা

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ ডিসেম্বর৷৷ খোয়াই রামচন্দ্রঘাট-আশারাম বাড়ী কৃষক থেকে বাড়ী, সরকারী এম্বুলেন্স পরিষেবা সব কিছু আটকে৷ ঘটনা শুধু এই ১০ দিনের নয়৷ খেয়াাই শহরের একমাত্র অনবদ্য পেট্রোল পাম্পের জন্ম থেকেই নানা রকম অভিযোগ রয়েছে৷ যেমন নেই পরিসেবা, তেমনি নেই মানবিক বোধ৷ এছাড়া কোরাক্স, ট্যাবলেট এর সাম্রআজ্য এই স্থানে৷ অথচ ডিজেল মেশিনটি সারাইয়ের কোন নাম গন্ধ নেই৷ ডিজেল মেশিনটি দীর্ঘদিন যাবত অকেজো৷ সর্বময় কর্তাদের জানিয়েও অনবদ্য পেট্রোল পাম্পের দৈনন্দিন সমস্যার কোন সুরাহা হচ্ছেনা৷ কর্মকর্তা বলে থাকেন, যা খুশি করতে পারেন৷ যেমন খুশি অভিযোগ জানাতে পারেন৷ আমাদের কিছউ হবেনা৷
প্রশ্ণ হচ্ছে এত সাহস, এত দম্ভ কোথা থেকে পায় উনারা? যেখানে পরিসেবা নেই বরং পেট্রোলের কালো বাজারি প্রকাশ্যে চলে৷ এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ২০ বছর পর উনার মনে হয়েছে ত্রিপুরায় শিল্প নয়, কৃষিকে প্রাধান্য দিতে হবে৷ কিভাবে কৃষি প্রাধান্য পাবে? কৃষকরা বর্তমানে ডিজেলের অভাবে পাওয়ার টিলার, ধান মারার মেশিন চালাতে পারছেন না৷ অপরদিকে খোয়াই হাসপাতালের এম্বুলেন্স পরিষেবাও বন্ধ এই ডিজেলের অভাবেই৷ গরীব-শ্রমিক-কৃষকদের প্রাইভেট গাড়ী ভাড়া করে রোগী নিয়ে যেতে হচ্ছে৷ খোয়াই এর আশারামবাড়ী -রামচন্দ্রঘাট এলাকার কৃষকরা প্রায় ৪৫ কিমি বা ৩০ কিমি দূর থেকে আসেন৷
রামচন্দ্রঘাটের পেট্রোল পাম্পেরও তথৈবচ অবস্থা৷ কৃষকরা দূর-দূরান্ত থেকে ছুটে এসে দেখেন ডিজেল নেই৷ ওনাদের অন্য এওসিতে চলে যেতে বলা হয়৷ গরীব কৃষকরা ১০ লিটার ডিজেল জোগাড় করতে প্রায় ১০০ টাকা লিটার প্রতি খরচ করতে হয়৷ জনগনের অভিমত রাজ্যের কৃষিমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এর বাস্তবমুখী হবে চিন্তা এবং দেখা দরকার কারন বর্তমান আমলারা আগরতলা প্রজ্ঞা ভবনে গিয়ে কাগজে পত্রে সবঠিক হ্যায় বুঝিয়ে দিয়ে আসেন৷ বাস্তব চিত্র যদি সরজমিনে দেখা যায় তাহলে ঠিক তার উল্টো৷ সমগ্র খোয়াইতে হাজার হাজার কানি জমিতে ফসল করা হচ্ছেনা৷ জল, বীজ ও সারের অভাব রয়েছে৷ যদি খোয়াই থেকে আগরতলা যাওয়ার পথেই রাস্তার দুপাশে দেখা যায় কত জমি পতিত পড়ে রয়েছে৷ ২-৩ ফসলের জায়গায় দায়সারাভাবে ১ ফসল করা হচ্ছে৷ গ্রামীন এলাকার ভেতর গেলে দেখা যায় কত জমি খালি পড়ে রয়েছে জলের অভাবে৷ আসলে আমলারা ভূল তথ্য দিয়ে এবং বাস্তাব অভিজ্ঞতা কাজে না লাগিয়ে মিথ্যা রিপোর্ট বানিয়ে মন্ত্রী বাহাদুদের খুশি রাখেন৷ বর্তমানে কৃষকরা মানসিকভাবে বিপর্যস্ত৷ কৃষি দপ্তর ঠুটো জগন্নাথ৷ সার, বীজ, জল এবং ডিজেল সহ নানান সমস্যায় ভুগছেন কৃষকরা৷ সঠিক সময়ে সঠিক কাজ করেন না৷ সব কিছু সময় পেরিয়ে গেলে কৃষককের কাছে পৌঁছে ৷ যা দেওয়া, না দেওয়া সমান কথা৷ শুধু সংগঠন ঠিক রাখাই ফাকীবাজ আমলাদের কাজ৷ খোয়াইয়ের কৃষককুলের দাবি সরকার এবং আমলারা বাস্তবমুখী হউক এবং ডিজেল সহ অন্যান্য সমস্যা দুর হউক৷ তবেই কৃষি নির্ভর হবে ত্রিপুরা৷ বাস্তব রূপ নেবে কৃষি বিপ্লব৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top