News Flash

  • Home
  • Uncategorized
  • নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধাচরণ করে যন্তমন্তরে ধরনা প্রফুল্ল মহন্তের
Image

নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধাচরণ করে যন্তমন্তরে ধরনা প্রফুল্ল মহন্তের

prafulla-kumar-mahanta_0_0_0নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.) : ‘ঐতিহাসিক অসম চুক্তি’ লঙ্ঘন করে ১৯৭১ সালের পর আগত ‘অবৈধ হিন্দু বাংলাদেশিদের’ বোঝা অসমের ঘাড়ে চাপিয়ে দিতে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধাচরণ করে আজ শনিবার দিল্লির যন্তরমন্তরে ধরনা কর্মসূচি পালন করেছে ‘অসম আন্দোলন সংগ্রামী মঞ্চ’।
এই মঞ্চের উপদেষ্টা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা অসম সরকারের শরিক অগপ বিধায়ক প্রফুল্লকুমার মহন্ত তাঁর দলবলকে সঙ্গে নিয়ে ধরনা কর্মসূচির পর উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারির সঙ্গে দেখা করে তাঁর হাতে এই বিলের বিপক্ষে এক স্মারকপত্র তুলে দিয়েছেন। তাছাড়া কী করে রাজ্যের ভূমিপুত্র তথা স্থানীয় জনসাধারণের পরিচয় এবং প্রভুত্ব নাশ করতে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে বলে উপ-রাষ্ট্রপতিকে তিনি ব্যাখ্যা করেছেন সাবেক মুখ্যমন্ত্রী। ‘সংশোধিত এই আইন অসমের সার্বিক ক্ষতিসাধন করবে’ তা স্পষ্ট করে জানিয়ে হিন্দু বাংলাদেশিদের অসমে সংস্থাপিত না করার দাবিও জানান প্রফুল্লকুমার মহন্ত।
আজকের ধরনা কর্মসূচিতে মঞ্চের হয়ে উপস্থিত ছিলেন প্রাক্তন অগপ সাংসদ কুমার দীপক দাস সহ বেশ কয়েকজন নেতা ও সামাজিক কর্মী।
এখানে উল্লেখ করা যেতে পারে, আজকের এই ধরনা কর্মসূচিতে প্রফুল্ল মহন্তের যোগদানকে একেবারে ব্যক্তিগত বলে আখ্যা দিয়েছেন তাঁর দলের সভাপতি অতুল বরা। অতুল বরার অগপ অসমে বিজেপি নেতৃত্বাধীন সরকারের অন্যতম শরিক দল। দলের বিরুদ্ধে প্রফুল্লকুমার মহন্তের স্থিতিতে অসন্তোষ ব্যক্ত করেছে বিজেপিও।-

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top