News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা ও কলকাতায় বিশেষ ভাবে পালিত হবে বাংলাদেশের বিজয় দিবস
Image

আগরতলা ও কলকাতায় বিশেষ ভাবে পালিত হবে বাংলাদেশের বিজয় দিবস

ekusheyকলকাতা, ৯ ডিসেম্বর(হি.স.)৷৷ কলকাতা ও আগরতলায় বিশেষ ভাবে পালিত হবে বাংলাদেশের বিজয় দিবস৷ বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষ্যে আগামী ১৬ ডিসেম্বর একগুচ্ছ কর্মসূচী নিল রাজধানী আগরতলা বাংলাদেশ উপ হাইকমিশন৷ আগরতলা বাংলাদেশের উপ হাইকমিশনার মহম্মদ সেখাওয়াত জানান, ওই দিন সকালে অ্যাসিস্টেন্ট হাই কমিশন অফিস প্রাঙ্গনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হবে৷ এরপর অনুষ্ঠিত হবে বাণী পাঠ৷ তারপর আলোচনাচক্র৷ এই আলোচনাচক্রে উপস্থিত থাকবেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর৷ বিকেলে অনুষ্ঠিত হবে সাংসৃকতিক অনুষ্ঠান৷ সাংসৃকতিক অনুষ্ঠানে ঢাকার পদাতিক নাট্য সংসদ মুক্তিযুদ্ধ বিষয়ক পুড়ামাটি নাটক মঞ্চস্থ করবে৷ পাশাপাশি চারজন শিল্পী সঙ্গীত পরিবেশন করবেন৷ আগরতলার পাশাপাশি কলকাতায়ও উদ্যাপিত হবে বাংলাদেশের বিজয় দিবস৷ কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের উদ্যোগে এবারের বিজয় দিবসে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ আগামী ১৬ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্য্যন্ত মহানগরীর নেতাজী ইনডোর স্টেডিয়ামে এই উৎসব অনুষ্ঠিত হবে৷ উৎসবে উপস্থিত থাকবেন বাংলাদেশের স্বনামধন্য শিল্পীরা৷ থাকবেন বাংলাদেশের খাবার, শিল্প সংসৃকতির নানা নিদর্শনও৷ গত বছরের মতো এবারও বিশেষভাবে থাকচে ঢাকাই শাড়ি, টাঙ্গাইলের তাঁত ও রাজশাহীর সিল্ক৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top