News Flash

  • Home
  • Uncategorized
  • ফিল্টার বন্টনে অনিয়মের অভিযোগ খোয়াইয়ে
Image

ফিল্টার বন্টনে অনিয়মের অভিযোগ খোয়াইয়ে

filterনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৯ ডিসেম্বর৷৷ খোয়াই পুর পরিষদের উদ্যোগে জনগণকে ফিল্টার বিতরণ করা হয় যা অবশ্যই প্রশংসার দাবি রাখে৷ কিন্তু  জনগণের প্রশ্ণ হল খোয়াই পুর এলাকায় ফিল্টার কাদের দেওয়া হল? এবং বর্তমানে ফিল্টারগুলি বিশুদ্ধ পানীয় জল দিচ্ছে কিনা? কানপাতলেই শোনা যায় বেশ কিছু ফিল্টার বিতরণ না করে টাউন হলের ভেতর রেখে দেওয়া হয়েছে৷ কিন্তু ফিল্টার এদিক ওদিক হয়ে গেছে৷ জনমনে  স্বভাবতই প্রশ্ণ জাগতে শুরু করেছে, যদি গরিব মানুষের জন্য ফিল্টারগুলি কেনা হয়ে থাকে তবে এগুলি বিতরণ করা হল না কেন? ফেলে রাখা ফিল্টারগুলির দিনের পর দিন সংখ্যা কমছে কেন? কেন পুর পরিষদ অফিসের পেছনে বাঁধের পার বসতিগুলিতে বসবাসকারী শ্রমজীবী অংশের মানুষ যাদের ফিল্টার কেনার সামর্থ্য নেই, তাদের মধ্যে বিলিয়ে দেওয়া হল না৷ তবে তো ফিল্টারগুলি এদিক ওদিক যেত না৷ তাই অবশিষ্ট ফিল্টারগুলি গরিব অংশের মানুষের মধ্যে বিতরণ করে দায় মুক্ত হউক পুর পরিষদ, এমনটাই চাইছেন জনসাধারণ৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top