গুয়াহাটি, ১০ ডিসেম্বর, (হি.স.) : অচল পাঁচশো ও এক হাজার টাকার নোটকে কেন্দ্র করে কতিপয় দালালচক্র এবার অসমেও কমিশনরাজ কায়েম করেছে। এ ধরনেরই এক ঘটনা গুয়াহাটিতে ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় গুয়াহাটির হাতিগাঁও থানা লাগোয়া পাকিজারোডের এক বাড়িতে হানা দিয়ে তিন যুবকের কাছ থেকে নয়া দুই হাজারি নোটের ২০ লক্ষ টাকা বাজেয়াপ্তের পাশাপাশি ওই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ধৃতদের স্থানীয় ভরলুমুখের সুলতান চৌধুরী, ইকবাল হুসেন এবং অমিত জৈন বলে পরিচয় পাওয়া গেছে। ছোটখাটো ঠিকাদার এই তিন যুবক টাকা বদল করতেই পাকিজারোডে এসেছিল বলে পুলিশের কাছে প্রদত্ত তাদের স্বীকারোক্তিতে জানিয়েছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, এরা ৭০ : ৩০ অনুপাতে কমিশনের ভিত্তিতে টাকা বদল করার অবৈধ ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছিল।
পুলিশ-সহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের তদন্তকারী দলের জেরার কবলে পড়ে এদের ত্রাহিমধুসূদন অবস্থা বলেও জানা গেছে। আজ তাদের আদালতে সোপর্দ করা হবে।-
গুয়াহাটিতে উদ্ধার নয়া দুই হাজারি নোটের ২০ লক্ষ টাকা
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
















