মুম্বই, ১০ ডিসেম্বর (হি.স.) : পুলিশ অফিসারের পর এবার ডাকাতের ভূমিকায় অভিনয় করতে চলেছেন নওয়াজ়উদ্দিন সিদ্দিকি| ছবির নাম দা কনফেশন অফ সুলতানা ডাকু| ছবিতে সুলতানা ডাকুর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে নওয়াজকে| লন্ডনের প্রোডাকশন হাউজ বিউটিফুল বে এন্টারটেনমেন্ট নওয়াজের সঙ্গে এই চুক্তি সই করেছেন| দা কনফেশন অফ সুলতানা ডাকু পরিচালনা করছেন হেরাজ মারফাতিয়া|
ছবির পরিচালক জানিয়েছেন, ছোটোবেলা থেকেই সুলতানা ডাকুর চরিত্রটি নওয়াজের স্বপ্ন| তিনি সারাজীবন না জেনেই এই চরিত্রটির জন্য তৈরি হয়েছেন| সুজিত সরাফের বই অবলম্বনে তৈরি হবে ছবিটি| স্বাধীনতার আগের ভারতবর্ষ নিয়ে বইটি লেখা| উত্তরপ্রদেশের ডাকাতদের নিয়ে বইটি লিখেছেন তিনি| তখনকার দিনে ডাকাতদের কাজকর্ম, তাদের জীবনযাত্রা ফুটে উঠেছে বইটিতে| চরিত্রটির জন্য নওয়াজ়ও একসাইটেড|
তিনি জানিয়েছেন, আজকাল ছোটোদের জন্য সুপারহিরো আছে| আমার কাছে সুলতানা সুপারহিরো| শীতের রাতে আমি ও আমার পরিবার গরম রাজ়াইয়ের মধ্যে ঢুকে বসে থাকতাম| আলো বলতে তখন ছিল শুধু একটি মোমবাতি| তখন আধুনিক ডাকাতের ভয়ে গ্রাম তটস্থ হয়ে থাকত| সেই সময় বাবার মুখে সুলতানা জীবন্ত হয়ে আমার কাছ আসত|
এবার ডাকাতের ভূমিকায় অভিনয় করবেন নওয়াজ়উদ্দিন সিদ্দিকি
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















