News Flash

  • Home
  • Uncategorized
  • এটিএম লুঠের চেষ্টায় বাধা দেওয়ায় রক্ষীকে গলা কেটে খুন, তদন্তে পুলিশ
Image

এটিএম লুঠের চেষ্টায় বাধা দেওয়ায় রক্ষীকে গলা কেটে খুন, তদন্তে পুলিশ

murderপটনা, ১০ ডিসেম্বর (হি.স.) : এটিএম লুঠের চেষ্টায় বাধা দেওয়ায় প্রাণ দিতে হল এক রক্ষীর| নোট বাতিল হওয়ার পর দেশে এমন ঘটনা সম্ভবত এই প্রথম| পটনায় একটি এটিএম লুঠের চেষ্টা ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন রক্ষী| পুলিশ জানিয়েছে, শনিবার সকালে শহরের মৌর‌্য লক এলাকায় সেন্ট্রাল ব্যাঙ্কের এটিএম ৱুথে হানা দিয়ে নগদ টাকা লুঠ করতে যায় একদল অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুষ্কৃতী| বাধা দিলে তারা গলা কেটে খুন করে রক্ষীকে| নিহত রক্ষী দীপক কুমার বলে শনাক্ত করা হয়েছে| তাঁকে ৱুথের ভেতর মৃত অবস্থায় উদ্ধার করা হয়|
এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত এলাকাবাসী পথ অবরোধ করে টায়ার পুড়িয়ে বিক্ষোভ দেখায়| রক্ষীর হত্যাকারীদের গ্রেফতারের দাবি ও নিহতের পরিবারের ক্ষতিপূরণও দাবি করেন বিক্ষোভকারীরা|
এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন পটনার পুলিশ সুপার মনু মহারাজ| তিনি বলেন, অপরাধীরা ধরা পড়বেই| আমরা সিসিটিভি ফুটেজ জোগাড় করেছি| ঘটনাস্থল থেকে পারিপার্শ্বিক প্রমাণও হাতে এসেছে| জানা গিয়েছে, শহরের মৌর‌্য লক অভিজাত এলাকা বলে পরিচিত| সর্বক্ষণ পুলিশ পাহারা থাকে বলে এলাকাটি নিরাপদ বলেও পরিচিত| কিন্তু সেখানেই এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে এবার প্রশ্ন উঠছে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top