News Flash

  • Home
  • Uncategorized
  • এইমস-এ কিডনি প্রতিস্থাপন হল বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের
Image

এইমস-এ কিডনি প্রতিস্থাপন হল বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের

sushma swarajনয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.) : কিডনি প্রতিস্থাপন হল বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের| শনিবার দিল্লির এইমস-এ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কিডনি প্রতিস্থাপন| কিডনি দিয়েছেন রক্তের সম্পর্ক নেই এমন একজন| পাঁচ ঘণ্টার অস্ত্রোপচারের পর এখন আই সি ইউতে রয়েছেন তিনি| শনিবার সকাল ৯টায় শুরু হয়েছে অস্ত্রোপচার| দায়িত্বে ছিলেন এইমসএর ডিরেক্টর এম সি মিশ্র, শল্য চিকিত্সক ভি কে বনসল, ভি সিনু, নেফ্রোলজিস্ট সন্দীপ মহাজন| আড়াইটা পর‌্যন্ত চলে অস্ত্রোপচার| এমনিতে রক্তের সম্পর্ক রয়েছে এমন কেউ (ছেলে, মেয়ে, বাবা, মা বা ভাই, বোন) কিডনি দিতে পারেন| তবে কিছু শর্ত থাকে| সুষমার নিকটাত্মীয়দের ক্ষেত্রে সেই শর্ত পূরণ হয়নি| তাই পরিবারের বাইরের একজনের দান করা কিডনি বসানো হয়েছে বিদেশমন্ত্রীর শরীরে|
৬৪ বছরের বিদেশমন্ত্রী বহুদিন ধরে ডায়বেটিসে ভুগছিলেন| সে কারণেই বিকল হয়ে যায় কিডনি| সুষমা টুইট করে জানান, সপ্তাহে তিন বার ডায়লিসিস নিতে হচ্ছিল তাঁকে| ৭ নভেম্বর এইমসএ ভর্তি হয়েছিলেন তিনি| কিডনি অকেজো হয়ে পড়ায় এইমস-এ থাকার কথা টু্যইটারে গত ১৬ নভেম্বর নিজেই জানিয়েছিলেন সুষমা| সোস্যাল মিডিয়ায় তাঁর অসুস্থতার খবর ছড়াতেই শুভেচ্ছা, সমবেদনার বন্যা বয়ে যায়| অনেকেই তাঁকে কিডনি দিতে চান বলে ঘোষণা করেন| এর আগে এপ্রিলেও নিউমনিয়া ও অন্যান্য উপসর্গ নিয়ে এইমস-এ ভর্তি হয়েছিলেন তিনি|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top