News Flash

  • Home
  • Uncategorized
  • এইচ-১ বি ভিসায় বিদেশিদের চাকরি নিয়ে মার্কিন সংস্থাগুলির বিরুদ্ধে ফের সরব ট্রাম্প
Image

এইচ-১ বি ভিসায় বিদেশিদের চাকরি নিয়ে মার্কিন সংস্থাগুলির বিরুদ্ধে ফের সরব ট্রাম্প

trumpওয়াশিংটন, ১০ ডিসেম্বর (হি.স.) : এইচ-১ বি ভিসায় আমেরিকায় বিদেশিদের কাজ করা বরদাস্ত করা হবে না | চাকরির আউটসোর্সিং নিয়ে ফের সংশ্লিষ্ট কম্পানীগুলিতে এভাবেই হুশিয়ারী দিলেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প| পরোক্ষভাবে ট্রাম্প ৱুঝিয়ে দিয়েছেন, ডিসনি ওয়ার্ল্ড ও অন্যান্য মার্কিন কোম্পানিগুলিতে যেভাবে এইচ-১বি ভিসায় ভারতীয় সহ অন্যান্য দেশের নাগরিককে ভাড়া করে আনে, তা মেনে নেওয়া হবে না|
লোওয়াতে সমর্থকদের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প ডিসনি ওয়ার্ল্ড ও অন্যান্য কোম্পানিগুলির প্রসঙ্গ উল্লেখ করে বলেন, প্রত্যেক মার্কিন নাগরিকের জীবনের জন্য সংগ্রাম করা হবে| ট্রাম্প বলেছেন, একজন আমেরিকান কর্মীকে ছেঁটে ফেলা হচ্ছে|শুধু এটাই নয়, ছাঁটাই হওয়া কর্মীর ওপর তাঁর পরিবর্তে বিদেশ থেকে আনা কর্মীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য চাপ তৈরি করা হয়েছে| তা না করলে তাঁর প্রাপ্য না দেওয়ার হুমকি দেওয়া হয়েছে|
উল্লেখ্য, ডিসনি ওয়ার্ল্ড ও আরও দুটি আউটসোর্সিং কোম্পানির বিরুদ্ধে তাদের প্রাক্তন দুই প্রযুক্তি কর্মী মামলা দায়ের করেছেন|তাঁদের অভিযোগ, এইচ-১ বি ভিসায় বিদেশ থেকে অপেক্ষাকৃত স্বল্প পারিশ্রমিকে কর্মী আমেরিকায় এনে মার্কিনদের চাকরি থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে ওই কোম্পানিগুলি|
এই প্রসঙ্গ তুলে ট্রাম্প এইচ-১ বি ভিসায় আমেরিকায় বিদেশিদের কাজ করা বরদাস্ত করা হবে না বলে পরোক্ষভাবে জানিয়ে দিয়েছেন|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top