News Flash

  • Home
  • Uncategorized
  • আইএস-র সঙ্গে যোগ থাকায় গ্রেফতার এক ভারতীয়
Image

আইএস-র সঙ্গে যোগ থাকায় গ্রেফতার এক ভারতীয়

handcuffমুম্বই, ১০ ডিসেম্বর (হি.স.) : ফের ইসলামিক স্টেটে নাম জ়ডালো এক ভারতীয়ের| লিবিয়া থেকে তাকে গ্রেফতার করেছে সন্ত্রাস দমন শাখা| শনিবার সরকারিভাবে এই খবর জানানো হয়েছে| সূত্রের খবর, ২৮ বছর বয়সী থানের ওই যুবকের নাম তাবরেজ মহম্মদ তাম্বে| মহারাষ্ট্রের থানে জেলার মামব্রা এলাকার বাসিন্দা| সন্ত্রাস দমন শাখার এক কর্তা জানিয়েছেন, ধৃত ব্যক্তি এবছরে চাকরির খোঁজে মিশরে গিয়েছিল| পরে সে লিবিয়াতে পৌঁছায়| আলি নামে এক বন্ধুর সৌজন্যে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটে যোগ দেয় সে|  দীর্ঘদিন তাবরেজের কোনও খবর না পাওয়ায় পুলিশে নিখোঁজ ডায়েরি করেছিল তার পরিবার| সম্প্রতি আইএস নিয়োগকারী দলের তরফ থেকে যোগাযোগ করা হয় তাবরেজের পরিবারের সঙ্গে| ফোন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাবরেজের ছোট ভাইয়ের সঙ্গে ইসলামিক স্টেটের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল| সেই সূত্রে লিবিয়া থেকে গ্রেফতার করা হয়েছে তাবরেজকে| মুম্বই সন্ত্রাস দমন শাখার প্রধান অতুলচন্দ্র কুলকর্নীর মতে, তাবরেজের বন্ধু আলির সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে| আলি ভারতীয় কিনা সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top