News Flash

  • Home
  • Uncategorized
  • ক্যাপিটাল এক্সপ্রেস দুর্ঘটনায় সাসপেন্ড তিন, গভীর তদন্তের নির্দেশ রেলমন্ত্রীর
Image

ক্যাপিটাল এক্সপ্রেস দুর্ঘটনায় সাসপেন্ড তিন, গভীর তদন্তের নির্দেশ রেলমন্ত্রীর

w-sureshprabhu-kcrf-621x414livemintগুয়াহাটি-নয়াদিল্লি, ৭ ডিসেম্বর (হি.স.) : ক্যাপিটাল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় নাশকতার কোন চিহ্ন নেই| বরং চালক সিগন্যাল না মানার জন্যই ঘটেছে এই দুর্ঘটনা| ঘটনাস্থলের প্রাথমিক তদন্ত করে এমনটাই জানালেন রেলের পদস্থ আধিকারিকরা| তবে এতেই থেমে থাকবে না দুর্ঘটনার তদন্ত | কারন রেলমন্ত্রী সুরেশ এই প্রাথমিক তদন্তকে নিশ্চিত করতে গভীরে তদন্তের নির্দেশ দিয়েছেন| ইতোমধ্যেই চালক-সহকারী চালক ও গার্ডকে সাসপেন্ড করেছে রেল |
প্রাথমিক তদন্তে উঠে এসেছে চালকের সিগন্যাল অমান্য করার কারেনই দুর্ঘটনা | ক্যাপিটাল এক্সপ্রেস ট্রেন লাইনচু্যত হবার ঘটনায় ট্রেনের চালক, সহকারি চালক এবং গার্ডকে সাসপেন্ড করলো উত্তর পুর্ব সীমান্ত রেল| তবে কেন ড্রাইভার সিগন্যাল মানলেন না? তিনি কি কুয়াশায় দেখতে পাননি নাকি অন্য কিছু ? রেলমন্ত্রীর নির্দেশে এসব তদন্তই এখন চলবে জানা গিয়েছে রেল সূত্রে| তবে পাশাপাশি এও জানা গিয়েছে কম গতির জন্যই বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে|
মঙ্গলবার রাত ৯টা ১৫ মিনিটে ট্র‌্যাক থেকে উল্টে যায় আপ ক্যাপিটাল এক্সপ্রেসটি| ট্রেনটি বিহারের দানাপুর থেকে অসমের কাম্যাখ্যা যাচ্ছিল| ঘটনার পর থেকেই শুরু হয় উদ্ধারকার‌্য| ৱুধবার সকালেও চলছে রেল ট্র‌্যাক সচল করবার কাজ| জানা গিয়েছে দুর্ঘটনায় ব্যাপক ক্ষতি হয়েছে শামুকতলা স্টেশন সংলগ্ন ওই রেল ট্র‌্যাকের | রেলসূত্রে আরও জানা গিয়েছে ট্র‌্যাক থেকে ট্রেনটিকে তোলবার কাজ চলছে| এই কাজ আজ্যই শেষ হবে বলে আশা করছেন তাঁরা| এরপরেই ওই ট্র‌্যাকে রেল চলাচল স্বাভাবিক হবে বলে জানা যাচ্ছে|-

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top