News Flash

  • Home
  • Uncategorized
  • যোগাযোগ নিয়ে কলকাতায় সম্মেলন, প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে এলেন মার্কিন রাষ্ট্রদূত
Image

যোগাযোগ নিয়ে কলকাতায় সম্মেলন, প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে এলেন মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর৷৷ আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে কলকাতায়৷ এরই

শুক্রবার রাজ্য সচিবালয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকারের সাথে সৌজন্যমূলক সাক্ষাতে মিলিত হন মার্কিণ রাষ্ট্রদূত রিচার্ড আর ভর্মা৷ ছবি - তথ্য দপ্তর৷
শুক্রবার রাজ্য সচিবালয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকারের সাথে সৌজন্যমূলক সাক্ষাতে মিলিত হন মার্কিণ রাষ্ট্রদূত রিচার্ড আর ভর্মা৷ ছবি – তথ্য দপ্তর৷

প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছেন মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড আর ভর্মা৷ শুক্রবার তিনি রাজ্যে এসে মহাকরণে মুখ্যমন্ত্রী মানিক সরকারের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন৷ মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে বেরিয়ে আসার পর সাংবাদিকদের মুখোমুখী হয়ে তিনি জানান, চলতি মাসেই কলকাতাতে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে৷ এরই প্রস্তুতি খতিয়ে দেখার জন্য তাঁর রাজ্য সফর বলে জানান তিনি৷ পাশাপাশি বলেন, শিল্প, বাণিজ্য এবং শিক্ষা ক্ষেত্রে আরও উন্নয়নের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ত্রিপুরাকে সবরকম সবরকম সহায়তা করতে প্রস্তুত৷ এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সাথে বিস্তারিত আলোচনা হয়েছে৷ এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আরও নিবিড় কিভাবে করা যায় তা নিয়েও মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে বলে জানান তিনি৷
এদিকে, শনিবার পালাটানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সফরে যাবেন মিঃ ভর্মা৷ ওটিপিসি সূত্রে জানা গিয়েছে, বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটে যে সমস্যা বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে থাকে সেই বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতের সাথে আলোচনা হবে৷ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহায়তায় পালাটানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের দীর্ঘদিনের সমস্যার চিরস্থায়ী সমাধান হতে পারে বলে ওটিপিসি কতৃপক্ষ আশাবাদী৷ সেক্ষেত্রে মার্কিন রাষ্ট্রদূতের এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷ প্রসঙ্গত, শুক্রবার নাগাল্যান্ড সফর সেরে ত্রিপুরায় এসেছেন মার্কিন রাষ্ট্রদূত৷ শনিবার তিনি দিল্লী ফিরে যাবেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top