News Flash

  • Home
  • Uncategorized
  • নারী নির্যাতন মোকাবেলার জন্য ঘর থেকেই সন্তানদের শিক্ষিত করে তুলতে হবে ঃ মুখ্যমন্ত্রী
Image

নারী নির্যাতন মোকাবেলার জন্য ঘর থেকেই সন্তানদের শিক্ষিত করে তুলতে হবে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর৷৷ মেয়েদের পেছনে রেখে সমাজ কোনভাবেই এগিয়ে যেতে পারেনা৷ সমাজের উন্নতির

ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের নতুন পাকা ভবনের উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্যরা৷ শুক্রবার তোলা নিজস্ব ছবি৷
ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের নতুন পাকা ভবনের উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্যরা৷ শুক্রবার তোলা নিজস্ব ছবি৷

জন্য মেয়েদের সামনের সারিতে এগিয়ে আনতে হবে, আজ বিকালে ত্রিপুরা মহিলা কমিশনের নবনির্মিত ভবনের উদ্বোধন করে প্যারাডাইস চৌমুহনীতে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মার্কিন সরকার একথা বলেন৷ তিনি বলেন, নানা ধরনের নির্যাতন প্রতিরোধে নারীদের সচেতন করে তোলা এবং নির্যাতনকারীদের বিরুদ্ধে কার্যকরী আইনী পদক্ষেপ নেবার লক্ষ্যকে সামনে রেখে এ রাজ্যে মহিলা কমিশন কাজ শুরু করেছিল৷ এখন এমন কোন জয়াগ নেই যেখানে মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংঘটিত হচ্ছেনা৷ এটা একটা সামাজিক ব্যাধি৷ এই ব্যাধি থেকে মুক্ত হবার জন্য সবাইকে সম্মিলিত উদ্যোগ নিতে হবে৷ দুঃখের বিষয় এসব বিষয়ে মহিলারা যতটা সরব পুরুষরা ততটা নন৷ এই দুর্বলতা কাটানো না গেলে নারী নির্যাতনকে শূন্যর কোটায় নামিয়ে আনা কঠিন হবে৷ তাই মহিলা কমিশনকে শুধু মহিলা নয়, পুরুষদেরও সচেতন করার কাজ চালিয়ে যেতে হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা রাজ্য মহিলা কমিশন যাতে আগামীদিনে আরও গুরুদায়িত্ব পালন করতে সক্ষম হয় সে লক্ষ্যে উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে এই বাড়িটি তৈরি করা হয়েছে৷ হাউজিং ও কনস্ট্রাকশন বোর্ড এই বাড়িটি নির্মাণের দায়িত্বে ছিল৷ অত্যন্ত আন্তরিকতার সঙ্গে নির্দ্ধারিত সময়ের মধ্যেই বাড়ি নির্মাণের প্রাথমিক কাজটুকু তারা সম্পন্ন করেছেন৷ মুখ্যমন্ত্রী বলেন, মহিলাদের উপর নির্যাতন মোকাবেলার জন্য ঘর থেকেই ছেলে-মেয়েদের শিক্ষিত করে তুলতে হবে৷ তাদের শিক্ষার দায়িত্বটুকু বাবা-মায়েদের নিতে হবে৷ এই দায়িত্ব নেবার জন্য কোন বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী বা কারুর সার্টিফিকেট নেবার প্রয়োজন নেই৷ মেয়েদের সমীহ করার শিক্ষা যদি ছোটবেলা থেকেই দেয়া যায় তাহলে যে সমস্যায় আমরা ভুগছি তার সমাধান বহুলাংশে হয়ে যেতে পারে৷ তিনি বলেন বাবা, মা-র পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন৷ মহিলাদের সম্মান করার বিষয়টি যাতে পাঠক্রমেও অন্তর্ভুক্ত করা যায় সেজন্য প্রয়োজনীয় পরামর্শ দিতে তিনি সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন৷
মুখ্যমন্ত্রী বলেন, মেয়েদের মধ্যে আইনী সচেতনতা আরও বাড়াতে হবে৷ বহু জটিল পারিবারিক ঘটনা ত্রিপুরা রাজ্য মহিলা কমিশন কাউন্সিলিং-র মাধ্যমে সমাধান করেছেন এটা ভাল খবর৷ পত্রিকার উল্লিকিত খবরে তদন্ত করা ছাড়াও প্রত্যেক জেলায় তিন থেকে চার মাস অন্তর নিয়মিথভাবে কাউন্সিলিং-র ব্যবস্থা করা যায় কিনা সে বিষয়টি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মহিলা কমিশন কর্তৃপক্ষকে বলেছেন৷ মুখ্যমন্ত্রী বলেন, মহিলাদের শিক্ষিত, উপার্জনক্ষম করা না গেলে শুধুমাত্র তাদের সচেতন করেই নারী নির্যাতন বন্ধ করা যাবেনা৷ এ রাজ্যে অসংগঠিত ক্ষেত্রে মহিলা, পুরুষ সমান অধিকার ভোগ করছেন৷ এমন কিছু সামাজিক ভাতা ত্রিপুরায় দেয়া হচ্ছে যা অন্য কোথাও নেই৷ বিশেষ অতিথির ভাষণে সমাজকল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী বিজিতা নাথ বলেন, মহিলারা যাতে সব জায়গায় কাজের সুবিধা পায় তা পুরুষদের সুনিশ্চিত করতে হবে৷ শুধু পুলিশ দিয়ে আইন প্রয়োগ করে মহিলাদের উপর নির্যাতন বন্ধ করা যাবেনা৷ তা বন্ধের জন্য সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে৷ আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা বলেন, নারী নির্যাতন রোধে পুরুষদের একটা বড় ভূমিকা নিতে হবে৷ মহিলারা নির্যাতিতা হলে তার পাশে গিয়ে দাঁড়াতে হবে৷ এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে৷
সভাপতির ভাষণে ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন মনিকা দত্ত রায় বলেন, আমরা চাই রাজ্যে নারী নির্যাতনকে শূন্যের কোঠায় নিতে আসতে৷ মহিলা কমিশন একা এই কাজটি করতে পারবেনা৷ সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে৷ ত্রিপুরা মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন ডঃ তপতি চক্রবর্তী বলেন, কমিশনকে আন্তরিক হয়ে আরও অনেক বেশী কাজ করতে হবে৷ প্রাক্তন চেয়ারপার্সন পূর্নিমা রায় বলেন, ত্রিপুরার মহিলারা অনেক বেশী সচেতন, সুরক্ষিত৷ সচেতন বলেই তারা খুব সহজে মহিলা কমিশনে স্বাগত ভাষন দেন ত্রিপুরা মহিলা কমিশনের সদস্য সচিব অপর্ণা দে৷ ধন্যবাদসূচক বক্তব্য রাখেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের বিশেষ সচিব চৈতন্য মূর্ত্তি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top