News Flash

  • Home
  • Uncategorized
  • অবৈধ বিদ্যুৎ সংযোগ ছিন্ন করতে গিয়ে সরকারী আবাসনে তোপের মুখে নিগমের কর্মীরা
Image

অবৈধ বিদ্যুৎ সংযোগ ছিন্ন করতে গিয়ে সরকারী আবাসনে তোপের মুখে নিগমের কর্মীরা

electricity lineবিশেষ প্রতিনিধি, বিলোনীয়া, ২ ডিসেম্বর৷৷ সরকারী আবাসে অবৈধ্যভাবে বিদ্যুৎ ব্যবহারকারী সংযোগ ছিন্ন করতে গিয়ে গালী গালাজ খেল বিদ্যুৎ দপ্তর ও ডিজিলেন্স দপ্তরের আধিকারিকরা৷ দীর্ঘদিন যাবৎ বিল না দিয়ে বিদ্যুৎ ব্যবহার করছিল জেলা শাসক অফিস সংলগ্ণ পূর্তদপ্তর নির্মিত সরকারী আসারের বাসীন্দারা৷ বেশ কয়েকজ জন গ্রেজেটেট অফিসারও রয়েছে তালিকায়৷ বৃহস্পতিবার অবৈধ্য বিদ্যুৎ লাইন গুলি কাটতে গেলে বিশ্রিভাবে গালিগালাজ খেতে হয় বিদ্যুৎ দপ্তরের কর্মীদের৷ পরিস্থিতি সামাল দিতে এক সময় এস ডি এম ও ডি এম কে মাঠে নামতে হয়৷ বৃহস্পতিবার দিন ভর বিদ্যুৎ ছিল প্রায় কুড়িখানা সরকারি আবাসনে৷ অনেক অনুরোধ, উপর মহল থেকে বারবার ফোন ও শাসক দলীয় বেশ  কয়েকজন নেতা দিনভর বিদ্যুৎ দপ্তরের অফিসে দৌড়ঝাপ করার পর রাত প্রায় এগারটায় পূনরায় বিদ্যুৎ সংযোগগ করা হয়৷ বিদ্যুৎ দপ্তরের কর্মীদের সাথে খারাপ ব্যবহার করার রাজ্য সরকারের এক আমলাকে ক্ষমা চাইতে হয়েছে হাত জোর করে  সূত্রের খবর৷ রাতে পুনরায় আলো দেখেন এক বিডিও৷ ঐ বিডিও-র বিরুদ্ধের বিদ্যুৎ দপ্তরের কর্মীদের সাথে খারাপ আচরোনের অভিযোগ রয়েছে৷ বিদ্যুৎ নিগমের কর্মীরা বৃহস্পতিবার সকাল দশটায় এই অভিযানে নামে৷ বিদ্যুৎ নিগমের সিদ্ধান্ত কার্য্যকর করতে নতুন সিনিয়র ভাস্কর দাস এক সাহসী পদক্ষেপ নেন, উনার এই পদক্ষেপকে সমর্থনে করেছে শহরবাসী৷ গ্রামে নয়, অবৈধ বিদ্যুৎ বিরোধী অভিযান শুরু হবে শহর থেকেই৷ তাও আবার সরকারী আবাসগুলিতে৷ সূত্রে খবর, বিলোনীয়াতে যে সমস্ত সরকারী আবাস গুলি কর্মচারীরা ব্যবহার করছেন প্রায় সব কর্মীই বিদ্যুৎ-র বিল দিচ্ছে না৷ সকলেই দেদার বিদ্যুৎ ব্যবহার করছেন৷ সুযোগ একটাই দীর্ঘদিন আগের কর্মচারীদের নামে রয়েছে বিদ্যুৎ সংযোগ৷ দপ্তর পুরানো কর্মীদের নামে বিল দিলেও কেউ সেই  রিসিভ করছে না, আর এতে করে বিলও জমা পড়ছে না৷ অবশেষে আবাসে থাকা কর্মীর নাম ও রুম নম্বর নিয়ে তদন্তে নামের বিদ্যুৎ দপ্তরের ভিজিলেন্স টিম৷ বৃহস্পতিবার সকালে অভিযানে নামে বিদ্যুৎ দপ্তর৷ শুরু হয় বিদ্যুৎ সংযোগ কাটা৷ তখনই দপ্তরের কর্মীদের সাথে কারাপ  ব্যবহার শুরু করেন সরকারী আবাসের বাসিন্দারা৷ সরকারি আবাসে থাকা তিন টিসিএস অফিসারের বিরুদ্ধে ও আট-নয় মাস যাবৎ বিল না দেওয়ায় প্রমান পাওয়া যায়৷ বিদ্যুৎ দপ্তরের কর্মীদের সাথে সরকারী আবাসে থাকা কর্মীরা খারাপ ব্যবহার করলে এক অধ্যাপক প্রতিবাদ জানায়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top