চেন্নাই, ১ ডিসেম্বর (হি.স.): তামিলনাড়ুর তিরুচেরাপল্লি জেলায় একটি বাজি কারখানায় বিধ্বংসী আগুন লেগে মৃতু্য হল অন্তত ১০ জনের| পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল পৌনে ৮টা নাগাদ ওই কারখানায় বিস্ফোরণের জেরেই অগ্নিকাণ্ড ঘটে| বিস্ফোরণে তীব্রতা বেশি থাকায় ধসে পড়ে কারখানা| দ্রুত ছড়িয়ে পড়ে আগুন| অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পেঁৗছয় দমকলের ৩টি ইঞ্জিন| দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে|
দমকল কর্তা জি সত্যনারায়ণ বলেছেন, ১০ জন কর্মীর মৃতু্যর আশঙ্কা থাকলেও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে| উদ্ধার কাজ সম্পূর্ণ হলে বিস্ফোরণের কারণ খতিয়ে দেখবে দমকল ও পুলিশ| অগ্নিকাণ্ডের সময় কারখানার ভিতরে প্রায় ৫০ জন কর্মী কাজ করছিলেন বলে জানা গিয়েছে|
তিরুচেরাপল্লিতে বাজি কারখানায় বিধ্বংসী আগুন, মৃত অন্তত ১০
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















