News Flash

  • Home
  • Uncategorized
  • আঠারমুড়ায় জাতীয় সড়কে চলন্ত গাড়িতে গুলি, জখম দুই
Image

আঠারমুড়ায় জাতীয় সড়কে চলন্ত গাড়িতে গুলি, জখম দুই

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৯ নভেম্বর৷৷ ফের আঠারমুড়া পাহাড়ে আতঙ্ক৷ সাত সকালে বন্দুকের বুলেটবিদ্ধ হয়েছে

গাড়িতে গুলির চিহ্ণ (বাঁয়ে) এবং আহত দুই ব্যবসায়ী (ডানে)৷ মঙ্গলবার তোলা নিজস্ব ছবি৷
গাড়িতে গুলির চিহ্ণ (বাঁয়ে) এবং আহত দুই ব্যবসায়ী (ডানে)৷ মঙ্গলবার তোলা নিজস্ব ছবি৷

দুইজন ব্যবসায়ী৷ কারা গুলি চালিয়েছে তা নিয়ে গোটা তেলিয়ামুড়া মহকুমায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন আঠারমুড়া পাহাড়ে জাতীয় সড়কের উপর৷
সংবাদে প্রকাশ, টিআর-০১-টি-১৮৬৫ নম্বরের বুলেরো ট্রাক নিয়ে চালকসহ দুই ব্যবসায়ী তেলিয়ামুড়ার চাকমাঘাট থেকে রওয়ানা দেয় মাছলির উদ্দেশ্যে৷ আঠারমুড়া পাহাড়ের ৪৫ মাইল এলাকায় পৌঁছতেই গুলির শব্দ শোনতে পায় গাড়িতে থাকা তিনজনই৷ মুহুর্তের মধ্যে চালকের বাঁদিকে থাকা গাড়ীর দরজার সামনে বসা হুসেন মিয়র হাতে গুলি লাগে৷ পরপর তিনটি গুলিতে দরজার কাঁচ ভেঙ্গে গাড়ীর মাঝখানের সিটে বসা মারফোজ মিয়ার হাতে গুলি লাগে৷ হুসেন মিয়ার হাতে দুটি গুলি লাগে৷ আর মারফোজ মিয়ার হাতে একটি গুলি লাগে৷ এদিকে গাড়ীর চালক দুলাল ভৌমিক তৎক্ষনাত গাড়ীর গতিবেগ বাড়িয়ে দিয়ে আহতদের নিয়ে কুলাই হাসপাতালে চলে যায়৷ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দুজনকে প্রাথমিক চিকিৎসার পর জি বি হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন৷ পরে তারা আমবাসা থানার মাধ্যমে সহযোগিতা নিয়ে মুঙ্গিয়াকামী থানায় আসে৷ এদিকে সংবাদ সূত্রে জানা গিয়েছে, গাড়ীতে দরজার পাশে দুটি গুলির চিহ্ণ পাওয়া গিয়েছে৷ এই খবর ছড়িয় পড়তেই ঘটনাস্থলে ছুটে যান খোয়াই জেলার পুলিশ সুপার জয়ন্ত চক্রবর্তী, তেলিয়ামুড়ার এসডিপিও লাকি চৌহান সহ বিশাল সংখ্যায় পুলিশ ও টিএসআর বাহিনী৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ অন্যদিকে টিএসআর জওয়ানরা তল্লাশী চালিয়ে যাচ্ছে৷ আহতরা জানিয়েছেন, টাকা লুটপাটের উদ্দেশ্যে এমন ধরনের ঘটনা সংগঠিত করা হয়েছে৷ তারা তারা চাইছেন সুস্থ তদন্ত করে পুলিশ ঘটানার সাথে যুক্তদের যাতে সনাক্ত করে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করে৷ এদিকে যেখানে রাজ্যে জঙ্গী তৎপরতা নেই এবং জাতীয় সড়কে এসকর্ট তুলে দিয়েছে রাজ্য সরকার সেখানে এই ধরনের গুলি চালানোর ঘটনা রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে ব্যবসায়ী ও যাত্রী সাধারণের মধ্যে৷ কিছুদিন আগে গাড়িতে সশস্ত্র হামলাও করেছিল দুসৃকতিরা৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top