News Flash

  • Home
  • Uncategorized
  • চাষীদের ভাগ্যে না জুটলেও গোদামে নষ্ট হচ্ছে লক্ষ লক্ষ টাকার ইউরিয়া সার
Image

চাষীদের ভাগ্যে না জুটলেও গোদামে নষ্ট হচ্ছে লক্ষ লক্ষ টাকার ইউরিয়া সার

fertilizerনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷ ধলাই জেলার নালকাটায় মিশ্র পদ্ধতিতে ফল ও ফুলের চাষ করার নামে গোদামজাত করা প্রচুর পরিমাণ সার নষ্ট হয়ে গেছে৷ বিষয়টি জেনেশুনেও উপযুক্ত কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি৷ এনিয়ে স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ ধূমায়িত হচ্ছে৷ জানা গেছে, দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মী না থাকায় ধলাই জেলার লংতরাইভ্যালি মহকুমার অন্তর্গত নালকাটা আঞ্চলিক শূকর খামারে লক্ষাধিক টাকার মাল নষ্ট হয়ে গেছে৷ ক্ষতিগ্রস্ত হয়েছেন ঐ এলাকার সুবিধাভোগীরা৷  নির্বাক প্রশাসন৷ একদিকে সরকারি সার নষ্ট, অন্যদিকে সারের গো ডাউনের দূরাবস্থা এবং দপ্তরের কর্মী সংকট সব মিলিয়ে লংতরাইভ্যালী মহকুমার নালকাটা আঞ্চলিক শূকর খামারটি অন্তর্জলী যাত্রার পথে৷ স্থানীয় এলাকাবাসীরা জানান ৭-৮ বছর আগে লংতরাইভ্যালি মহকুমাবাসীর স্বার্থে লক্ষ লক্ষ টাকার সার ক্রয় করা হয়েছিল৷ উদ্দেশ্য ছিল নালকাটা শূকর খামারে মিশ্র পদ্ধতিতে ফুল ও ফলের চাষ করা হবে৷ কিন্তু তখন দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মী আকস্মিক বদলি হয়ে যান৷ আর পুনরায় এ পদে কোন সরকারি কর্মী এখানে আসেনি৷ যার ফলে সারগুলোর ব্যবহার আর হয়নি৷ গোডাউনে পড়ে থেকে সার নষ্ট হয়ে যায়৷ গোডাউনের অবস্থা আরো করুণ৷ দরজা জানালার অস্তিত্ব নেই৷ বড় বড় ছিদ্র হয়ে গেছে৷ দেখলে মনে হয় এযেন ভূতের বাড়ি৷ ধলাই জেলা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক তাপস কান্তি ঘোষ জানান অফিসার না থাকায় মিশ্র চাষবাসের জন্য লক্ষাধিক টাকার সার নষ্ট  হয়ে গেছে৷ এ কথা তিনি অকপটে স্বীকার করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top