News Flash

  • Home
  • Uncategorized
  • অনলাইনে অভিযোগ দায়েরের ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার
Image

অনলাইনে অভিযোগ দায়েরের ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার

Govt of Indiaনয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি.স.) : সাইবার সংক্রান্ত যে কোনও অভিযোগ জানানোর জন্য আর থানায় যেতে হবে না ভুক্তভোগীদের| অনলাইনের মাধ্যমে অভিযোগ জানাতে পারবে তারা| দেশে ক্রমবর্ধমান সাইবার ক্রাইমের মোকাবিলায় এবার অনলাইনে অভিযোগ দায়েরের ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার| দেশের সর্ব্বোচ্চ আদালতে জমা দেওয়া হলফনামায় কেন্দ্র এই কথা জানিয়েছে| সেখানে আরও জানানো হয়েছে, সেন্টার সিটিজ়েন পোর্টাল তৈরি করছে কেন্দ্র| যেখানে অনলাইন পর্নোগ্রাফি, যে কোন ভুয়ো তথ্য ও আর্থিক তছরুপের অভিযোগ জানানো যাবে|
হলফনামায় বলা হয়েছে, যে কোনও ধরনের সাইবার ক্রাইম সংক্রান্ত অভিযোগ দায়ের করা যাবে এই পোর্টালে| ভুক্তভোগী শুধু নন, সাধারণ মানুষও এখানে অভিযোগ জানানোর মাধ্যমে পুলিশের দৃষ্টি আকর্ষণ করতে পারবে| এই অনলাইন পরিষেবার ফলে মহিলা, প্রবীণ নাগরিক ও অপ্রাপ্তবয়স্করা বেশি উপকৃত হবেন বলেও উল্লেখ করা হয়েছে হলফনামায়| পোর্টালটিতে দায়ের হওয়া অভিযোগের বিষয়ে জানানো হবে সংশ্লিষ্ট থানা, পুলিশ সুপার ও রাজ্য পুলিশকে| বিচার বিবেচনা করে তারা অভিযোগের তদন্ত শুরু করবে| তদন্তের গতিপ্রকৃতি সম্পর্কে তারা তথ্য সরবরাহ করবে| অভিযোগকারী তদন্তের অগ্রগতি সম্পর্কে তথ্য জানতে পারবেন তাঁর মোবাইল নম্বরে| তদন্তে খুশি না হলে অভিযোগকারী প্রয়োজনমতো ঊর্দ্বূতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাতে পারবেন|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top