News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশের জালে ধরা পড়ল খালিস্তানি জঙ্গি হরমিন্দর সিং মিন্টু, বাকি পাঁচ কয়েদি অধরা
Image

পুলিশের জালে ধরা পড়ল খালিস্তানি জঙ্গি হরমিন্দর সিং মিন্টু, বাকি পাঁচ কয়েদি অধরা

handcuffনয়াদিল্লি ও চণ্ডীগড়, ২৮ নভেম্বর (হি.স.): জেল থেকে পালিয়েও শেষরক্ষা হল না| পুলিশের জালে ধরা পড়ল খালিস্তানি জঙ্গি হরমিন্দর সিং মিন্টু| সোমবার সকালে দিল্লি-হরিয়ানার সীমান্ত থেকে খালিস্তান লিবারেশন ফ্রন্টের প্রধান হরমিন্দর সিং মিন্টুকে গ্রেফতার করে পঞ্জাব ও দিল্লি পুলিশের যৌথ বাহিনী| এখনও অধরা অন্য পাঁচ কয়েদি| পুলিশ জানিয়েছে, নেপাল পালিয়ে যাওয়ার ছক কষে ছিল হরমিন্দর সিং মিন্টু|
রবিবার সকালে আরও পাঁচ কয়েদির সঙ্গে পঞ্জাবের নাভা সেন্ট্রাল জেল ভেঙে পালিয়ে যায় হরমিন্দর| পুলিশের পোশাকে আসা ১০-১২ জন সশস্ত্র দুষ্কৃতী জেল ভেঙে তাদের বের করে নিয়ে যায়| এই ঘটনায় পঞ্জাব, হরিয়ানা ও দিল্লি জুড়ে কড়া নিরাপত্তা জারি করা হয়| দুষ্কৃতীদের খোঁজে রাতভর তল্লাশি অভিযান চালায় পঞ্জাব ও দিল্লি পুলিশের যৌথবাহিনী| সোমবার সকালে খালিস্তানি জঙ্গিকে গ্রেফতার করা হয় দিল্লি-হরিয়ানার সীমান্ত থেকে| তবে, বাকি দুষ্কৃতীদের এখনও খোঁজ পায়নি পুলিশ|
প্রায় ১২টি মামলা ঝুলছে খালিস্তান লিবারেশন ফ্রন্টের প্রধান হরমিন্দর সিং মিন্টুর বিরুদ্ধে| ২০০৮ সালে ‘ডেরা সাচ্চা সৌদা’ প্রধান গুরমিত রাম রহিমের ওপর হামলা চালায় সে| এছাড়া তার বিরুদ্ধে ২০১০ সালে হালওয়ারা বিমানঘাঁটির বাইরে বিস্ফোরক রাখার অভিযোগও রয়েছ| ২০১৪ সালে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top