News Flash

  • Home
  • Uncategorized
  • জামিনের আর্জি খারিজ, জেলেই থাকতে হবে রাজবল্লভ যাদবকে
Image

জামিনের আর্জি খারিজ, জেলেই থাকতে হবে রাজবল্লভ যাদবকে

নয়াদিল্লি, ২৪ নভেম্বর (হি.স.): জেলেই থাকতে হবে ধর্ষণ মামলায় অভিযুক্ত রাজবল্লভ যাদবকে| কারণ শীর্ষ আদালত তাঁর জামিনের আর্জি খারিজ করে দিয়েছে| সেই সঙ্গে বাতিল হল পাটনা হাইকোর্টের রায়ও| গত ফেব্রুয়ারি মাসে প্রাক্তন এই রাষ্ট্রীয় জনতা দলের নেতার বিরুদ্ধে ১৫ বছর বয়সী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে| অভিযোগ প্রকাশ্যে আসার পরই রাজবল্লভকে আরজেডি থেকে বহিষ্কার করা হয়| প্রায় এক মাস গা ঢাকা দিয়ে থাকার পর গত মার্চ মাসে বিহার ম্যাজিস্ট্রেট কোর্টে আত্মসমর্পণ করে রাজবল্লভ| কিন্তু মামলা পাটনা হাইকোর্টে উঠলে ৩০ সেপ্টেম্বর জামিন পেয়ে যান তিনি|
এরপর রাজবল্লভের উপযুক্ত সাজা চেয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দ্বারস্থ হন নির‌্যাতিতার বাবা| পাটনা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আর্জি জানায় বিহার সরকার| বৃহস্পতিবার নীতীশ কুমার সরকারের আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, জেলেই থাকতে হবে রাজবল্লভ যাদবকে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top