News Flash

  • Home
  • Uncategorized
  • নোট বাতিলের সিদ্ধান্ত থেকে সরে এল শিবসেনা
Image

নোট বাতিলের সিদ্ধান্ত থেকে সরে এল শিবসেনা

shivsenaনয়াদিল্লি, ২৩ নভেম্বর (হি.স.) : সাধারণ মানুষের হয়রানি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নোট বাতিলের সিদ্ধান্ত থেকে সরে এল এনডিএ শরিক শিবসেনা| গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে শিবসেনার প্রতিনিধি দল| তারপরই নোট বাতিল ইসু্যতে অবস্থান বদল করলো শিবসেনা | ৱুধবার শিবসেনার পক্ষ থেকে নোট বাতিলের সিদ্ধান্তকে সমর্থন করা হয়েছে| তবে এদিনও সাধারণ মানুষের দুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে শিবসেনা|
উল্লেখ্য, কয়েকদিন আগেই নোট বাতিলের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছিল শিবসেনা| তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিবাদ মিছিলে হাঁটা নিয়েও এদিন সাফাই গেয়েছে উদ্ধব ঠাকরের দল| শিবসেনার রাজ্যসভা সাংসদ বলেছেন, এটা ঠিকই যে, মমতার প্রতিবাদ মিছিলে আমরা যোগ দিয়েছিলাম এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখাও করেছিলাম| কিন্তু মমতা যে দাবি করছেন, তার থেকে আমাদের স্মারকলিপি আলাদা ছিল| আমরা নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাইনি| কিন্তু যেভাবে এই সিদ্ধান্ত চালু করা হয় এবং মানুষ এরফলে যে দুর্ভোগে পড়েছেন, সে বিষয়েই আমরা উদ্বেগ প্রকাশ করেছিলাম|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top